=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভুল SMS আসায় মিস বন্দে ভারত, যাত্রীদের টিকিটের পুরো টাকা ফেরত দিল রেল

অনন্যা সরকার, বেঙ্গালুরু: ট্রেনের টিকিট রিজার্ভ করার সময় যাত্রীদের রিজার্ভেশন ফর্মে মোবাইল ফোন নম্বর দিতে হয়। ভারতীয় রেলের (Indian Railways) তথ্য প্রযুক্তি সংস্থা, সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস বা ক্রিস (CRIS) এরপর যাত্রীদের মোবাইলে সিট বা বার্থের তথ্য, চার্ট তৈরির তথ্য এবং ট্রেন ছাড়ার সময়ের কোনো পরিবর্তন হয়েছে কিনা, সেসব সর্ম্পকে তথ্য পাঠায়। তবে যদি আপনাকে রেলের এই সংস্থা কোনো ভুল বা মিথ্যা তথ্য এসএমএস (SMS) করে, তাহলে কী করা উচিত, জানেন কি? সম্প্রতি কেএসআর বেঙ্গালুরু থেকে বেলাগাভিগামী বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রীদের সঙ্গে, এমনটাই ঘটেছে। জেনে নিন কীভাবে মিটলো এই সমস্যা।

অসত্য বার্তা পাঠায় রেলওয়ে 

দক্ষিণ পশ্চিম রেলওয়ে স্বীকার করে নিয়েছে যে, গত শুক্রবার কেএসআর বেঙ্গালুরু থেকে ছেড়ে যাওয়া ২৬৭৫২ কেএসআর বেঙ্গালুরু-বেলাগাভি বন্দে ভারত এক্সপ্রেসের ছাড়ার সময় সম্পর্কে কিছু যাত্রী তাদের ফোন একটি ভুল এসএমএস পান। এর দরুন ওই যাত্রীরা ট্রেন ধরতে পারেননি। এখন, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে বিভ্রান্তিমূলক বার্তা দেওয়ার জন্য ওই যাত্রীদের সম্পূর্ণ টাকা ফেরত দেবে বলে ঘোষণা করেছে। 

আরও পড়ুন: আরেকটি এসি লোকাল শিয়ালদহে? রুট প্রসঙ্গে রেলের নয়া বার্তা

রিপোর্ট অনুযায়ী, রেলওয়ের অফিশিয়াল মেসেজিং চ্যানেল ব্যবহার করে কিছু যাত্রীকে একটি এসএমএস পাঠানো হয়। এতে বলা হয়েছিল যে, বেলাগাভিগামী বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচী পরিবর্তন করা হচ্ছে। ট্রেনটি দুপুর ২:২০-এর পরিবর্তে বিকেল ৫:৩০-এ কেএসআর বেঙ্গালুরু থেকে ছাড়বে। অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আসা ম্যাসেজকে স্বাভাবিকভাবেই বিশ্বাস করেছিলেন যাত্রীদের একাংশ এবং তাঁরা দুপুর ২:০০-এর জায়গায় বিকেল ৫:০০-টায় রেল স্টেশনে পৌঁছান। আর সেখানে পৌঁছে দেখেন ট্রেনটি অনেকক্ষণ আগেই স্টেশন ছেড়েছে। 

এই ট্রেনের টিকিট কেটেছিলেন দিলীপ কুমার। তিনি জানান, বিকেলের দিকে তিনি যখন রেল স্টেশনে পৌঁছান, তখন তাঁকে বলা হয় যে বেলাগাভি বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই গন্তব্যের দিকে রওনা দিয়েছে। তিনি জানান, শুধুমাত্র তিনিই নন, তাঁর মতো আরও অন্তত ১৫ জন যাত্রী ছিলেন, যারা এই মেসেজ পড়ে দেরিতে স্টেশনে এসেছিলেন। 

আরও পড়ুন: বাড়ছে ৪০টি ট্রেন, দিল্লি-হাওড়া রুটে ৯৭৬ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিল রেল

এই ঘটনার পর, দক্ষিণ পশ্চিম রেলওয়ে ওই যাত্রীদের কাছে তাদের ভুল স্বীকার করে নেয়। রেলের তরফে প্রকাশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে, কিছু যাত্রীকে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) থেকে একটি ভুল বার্তা পাঠানো হয়, এই কারণে তারা ট্রেন মিস করেন। রেলওয়ে তাদের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেবে। এর পাশাপাশি রেল কর্তৃপক্ষ জানায়, এই মেসেজটি কিভাবে যাত্রীদের ফোনে গেল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। 

Leave a Comment