=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অবৈধ পার্কিংয়ে ফাইন, চালু হচ্ছে অ্যাপ, বন্ধ নগদ লেনদেন! জানালেন পুরমন্ত্রী

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার রাস্তায় অবৈধ পার্কিং বন্ধ হবে। এ কথা আগেই জানিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এমনকি অবৈধ পার্কিং দেখলেই করা হবে জরিমানা। তবে এবার অ্যাপ নির্ভর ব্যবস্থা চালু হবে বলেই জানা গেল মন্ত্রীর কথায়। তৃণমূল আমলে এই পরিষেবা চালু হওয়ার তোড়জোড় শুরু হলেও তা বাস্তবায়ন হয়নি। এমনকি নগদ লেনদেনে এবার রাশ টানা হবে বলেই জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।

অবৈধ পার্কিং নিয়ে বড় নির্দেশ

রাস্তার দু’ধারে অবৈধ পার্কিং কিংবা ফুটপাতের উপর বাইক বা সাইকেল পার্কিং বন্ধ করতে তৎকালীন তৃণমূল কংগ্রেসের আমলে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম নতুন অ্যাপ চালু করার কথা ঘোষণা করেছিলেন। নতুন সেই ব্যবস্থায় কলকাতা পুলিশ, পরিবহন দফতর এবং কলকাতা পুরসভা অন্তর্ভুক্ত থাকবে বলেই জানানো হয়েছিল। শহরের কোনও জায়গায় অবৈধ গাড়ি পার্কিং ধরা পড়লে অ্যাপের মাধ্যমে সরাসরি সেই তথ্য কলকাতা পুলিশের কাছে চলে যাবে বলেই জানানো হয়েছিল। এমনকি গাড়ির নম্বরের উপরে জরিমানা করা হবে।

ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, জরিমানা করা হলে সেই টাকা সাত দিনের মধ্যেই জমা করতে হবে। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে ফাইন না মেটালে টাকার অংক আরও বাড়বে। তবে সেই সমস্ত উদ্যোগ তৃণমূলের আমলে বাস্তবায়ন হয়নি। এদিকে এবার রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে। অগ্নিমিত্রা পাল প্রথম দিন থেকেই বলে আসছেন, শহরের কোনও জায়গায় অবৈধ পার্কিং চলবে না। পার্কিং এর ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছতা বজায় রাখতে হবে। নাহলে সঙ্গে সঙ্গে জরিমানা করা হবে।

আরও পড়ুন: ভবানীপুরে তেরঙ্গা মিছিল করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কবে? প্রস্তুতি তুঙ্গে

এই প্রসঙ্গ নিয়ে এদিন সংবাদমাধ্যমের সামনে পুরমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “কলকাতা পুলিশ ইতিমধ্যেই পুরসভার আওতায় মোট ১৫ হাজারের মতো পার্কিং এর জায়গা চিহ্নিত করেছে। তার মধ্যে ১০ হাজার তালিকাভুক্ত করা হয়েছে। বাকিগুলোকেও খুব তাড়াতাড়ি তালিকাভুক্ত করা হবে। এবার থেকে অ্যাপের মাধ্যমেই পার্কিং ফি নেওয়া হবে। প্রত্যেকটি চিহ্নিত পার্কিংয়ের জায়গায় পার্কিং ফি সংক্রান্ত তালিকা দেওয়া থাকবে। এমনকি গাড়ির জন্য ঘন্টাপিছু কত টাকা দিতে হবে তাও উল্লেখ থাকবে।” অর্থাৎ মন্ত্রীর কথা থেকে স্পষ্ট, এবার থেকে আর নগদ লেনদেনের মাধ্যমে ফাইন মেটানো যাবে না। অ্যাপের মাধ্যমেই করতে হবে পেমেন্ট।

Leave a Comment