=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এলিয়ট পার্ক থেকে সরল ‘দৃশ্যদূষণ’ টিনের বেড়া, মমতাকে খোঁচা দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে টিনের বেড়া সরানো হল এলিয়ট পার্কে (Elliot Park)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) উদ্যোগে সর্বসাধারণের জন্য নেওয়া এই পদক্ষেপে বেশ খুশি সকলে। এতদিন টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছিল পার্ক চত্বর। বাইরে থেকে পার্কের ভিতরের সৌন্দর্য একদমই দেখা যেত না। অবশেষে রাজ্যের ক্ষমতা বদলের হতেই পার্কের সামনে থাকা উঁচু টিনের বেড়া সরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে এই সবুজ পরিবেশ আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বার্তা শুভেন্দুর

আজ বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে কলকাতার এলিয়ট পার্কের আগের ও পরবর্তী সময়ের ছবি পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে খোঁচা দিয়ে বলেন যে, “ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ও মনোরম দৃশ্য এতদিন চৌরঙ্গী রোডের দিক থেকে উঁচু টিনের বেড়া দিয়ে ঘিরে দিয়ে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের থেকে আড়াল করে রাখা হয়েছিল, কারণ সেখানে প্রাক্তন সরকারের মাননীয়া হাঁটার সময় যাতে সাধারণ মানুষের দৃষ্টি না পড়ে। অবশেষে আজ এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজের মনোরম দৃশ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল।”

পূর্বতন সরকারকে খোঁচা শুভেন্দুর

জানা গিয়েছে কলকাতা পুরসভার উদ্যোগে এলিয়ট পার্কের উঁচু টিনের সেই বেড়া সরিয়ে দেওয়া হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, ” জনগণের সম্পদ, জনগণের জন্যই উন্মুক্ত থাকুক।” এদিকে মুখ্যমন্ত্রীর এই পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। সবমিলিয়ে সরকারের এই সিদ্ধান্তকে জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা গেলেও এটি যে মূলত পূর্বতন সরকারকে খোঁচা দিয়েই কাজ করা হয়েছে তা বোঝা যাচ্ছে।

আরও পড়ুন: পরিচারিকাদেরও মাতৃত্বকালীন ছুটি, দেওয়া হবে বেতনও? বিশেষ প্রস্তাব স্বাস্থ্যদপ্তরের

প্রসঙ্গত, কলকাতার অন্যতম জনপ্রিয় সবুজে ঘেরা পার গুলির মধ্যে অন্যতম হল এলিয়ট পার্ক। প্রতিদিন বহু মানুষ এখানে কখনও যোগ ব্যয়াম করেন কেউ বা হাঁটতে কেউ বা আবার বন্ধু বা সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে আসেন। কিন্তু বিগত কয়েক বছর প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে টিনের বেড়া দেওয়া হয়েছিল, তাতে পার্কের শোভা খানিক কমে গিয়েছিল, কিন্তু নতুন সরকার আসতেই পার্কের দৃশ্য আবারও উন্মুক্ত হয়েছে। প্রশাসনের ধারণা এতে সাধারণ দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে।

Leave a Comment