সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার কপাল খুলে গেল রেল কর্মচারীদের (Railway Employees)। একদিকে যখন সকলে ডিএ থেকে শুরু করে অষ্টম বেতন পে কমিশন গঠন হওয়ার অপেক্ষা করছেন, তখন অপরদিকে ভাগ্য ঘুরে গেল বহু রেল কর্মীর। জানা গিয়েছে, সপ্তম বেতন পে কমিশনের আওতায় মহার্ঘ্য ভাতা বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকার এখন শিক্ষা ভাতা (Children Education Allowance) এক লাফে ২৫% বৃদ্ধি করেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রেল বোর্ড নতুন রেট জারি করেছে। স্বাভাবিকভাবেই সরকারের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি রেল কর্মীরা। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
শিক্ষা ভাতা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার
আরও বিশদে বললে, সরকার সকলের দাবি বিচার বিচেচনা করে এক্ষণ শিশু শিক্ষা ভাতা এখন প্রতি মাসে ২,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২,৮১২.৫০ টাকা করেছে। এর অর্থ হলো, কর্মচারীরা প্রতি সন্তানের জন্য প্রতি মাসে অতিরিক্ত ৫৬২.৫০ টাকা, বার্ষিক ভিত্তিতে যা ৬,৭৫০ টাকা সরাসরি সুবিধা পাবেন।
কত টাকা বেড়েছে?
শুধু তাই নয়, সরকার একইভাবে, হোস্টেলে বাড়ি থেকে দূরে পড়াশোনা করা সন্তানদের জন্য হোস্টেল ভর্তুকি প্রতি মাসে ৬,৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮,৪৩৭.৫০ করেছে। এই পরিমাণ সরাসরি প্রতি মাসে ১,৬৮৭.৫০ টাকা বাড়ানো হয়েছে। কর্মচারীরা সন্তানের জন্য শিক্ষা ভাতা ও হোস্টেল ভর্তুকি-দুই সুবিধাই দাবি করলে প্রতি সন্তানের জন্য মাসে ২,২৫০ টাকা, অর্থাৎ বছরে ২৭,০০০ টাকা পাবেন। প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে শিক্ষা ভাতা সাধারণ হারের দ্বিগুণ হওয়ায় মাসিক সুবিধা হবে ৪,৫০০ টাকা। সংস্থাপন বিভাগের যুগ্ম পরিচালক জানিয়েছেন, NCR-সহ সমস্ত আঞ্চলিক কার্যালয়, উৎপাদন ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এই নির্দেশিকা একযোগে কার্যকর করা হয়েছে। এর ফলে দাবি প্রক্রিয়ায় অসঙ্গতি কমার পাশাপাশি কর্মচারীরা দ্রুত বর্ধিত সুবিধা পাবেন।
আরও পড়ুনঃ ভারতে তৈরি হবে রেলের চাকা-অ্যাক্সেল, ইতালির সংস্থার সাথে গাঁটছড়া জুপিটার ওয়াগন্সের
ডিএ কবে বাড়বে?
তবে এই ভাতা বৃদ্ধির মাঝেই আরও একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে, আর সেটা হল সরকারি কর্মীদের জন্য পরবর্তী ডিএ-র কবে ঘোষণা হবে? ২০২৬ সালের জুলাই মাসে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির পথ সুগম হয়েছে। শ্রম ব্যুরো ২০২৬ সালের জুন মাসের সিপিআই-আইডব্লিউ তথ্য প্রকাশ করেছে, যার মাধ্যমে জুলাই মাসের ডিএ সংশোধনের হিসাব সম্পন্ন হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩% বৃদ্ধি পেতে পারেন, যার ফলে তাদের ডিএ ৬০% থেকে বেড়ে ৬৩% হবে।এই ডিএ বৃদ্ধি ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরেই সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। বিগত বছরগুলিতে, জুলাই মাসের ডিএ সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ঘোষণা করা হতো।