=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পরের ম্যাচে প্রতিপক্ষ CISF, মোহনবাগানের হয়ে মাঠে নেমে পড়লেন মিগুয়েল, ম্যাকলারেন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করে মোহনবাগানে (Mohun Bagan Super Giant) চলে এসেছেন ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল। শিবিরে যোগ দেওয়ার সাথে সাথে বৃহস্পতিবার দলের হয়ে যুবভারতীতে অনুশীলনেও নেমে পড়লেন তিনি। ব্রাজিলের এই দাপুটে ফুটবলারের অনুশীলন দেখতে ছুটে এসেছিলেন মোহনবাগান সমর্থকরা। কেমন ভাবে অনুশীলন করেন সেটা একেবারে মন ভরে দেখেছিলেন তাঁরা। মিগুয়েলের পাশাপাশি সবুজ মেরুন জার্সিতে এদিন অনুশীলন করতে দেখা গেল জেমি ম্যাকলারেনকেও।

পরের ম্যাচেই বাগানের জার্সিতে মাঠে নামবেন মিগুয়েল?

এ বছর ইন্ডিয়ান সুপার লিগ জেতা হয়নি মোহনবাগানের। তাই সাফল্য ফিরে পেতে প্রধান কোচ বদলে ফেলেছে সবুজ মেরুন। বাগানের প্রধান কোচ হয়েছেন প্যানাজিওটিস দিলেমপেরিস। বৃহস্পতিবার তাঁকেই দেখা গেল মিগুয়েলকে আলাদাভাবে অনুশীলন করাতে। এছাড়াও ম্যাকলারেনের সাথে অনুশীলন করলেন অপুইয়া। সেখানেও ফুটবলারদের সাথে কথা বললেন নতুন কোচ।

বলাই বাহুল্য, ডুরান্ড কাপের গত ম্যাচে সাউথ ইউনাইটেডকে 8-0 গোলে হারিয়েছে মোহনবাগান। পরের ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ হবে CISF। অনেকেই মনে করছেন, পরবর্তী ম্যাচে হয়তো বাগানের দুই দাপুটে ফুটবলার ম্যাকলারেন ও মিগুয়েলকে খেলাতে পারেন নতুন হেড স্যার। আর সেটা হলে ম্যাচে যে দাপট থাকবে মোহনবাগানের সেকথা বলাই যায়! শোনা যাচ্ছে, কমবেশি প্রত্যেককেই ডুরান্ড কাপের দলে খেলিয়ে দেখতে চাইছেন নতুন কোচ দিলেমপেরিস।

অবশ্যই পড়ুন: এই কারণে গঙ্গা জল বন্টন চুক্তি নবীকরণ নাও করতে পারে ভারত, চাপে পড়বে বাংলাদেশ?

উল্লেখ্য, এদিকে শুক্রবার অর্থাৎ আজ ঘরোয়া লিগে ভবানীপুরের বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান। ম্যাচটির আগে পর্যন্ত তিনটি জয়, একটি পরাজয় এবং একটি ড্র নিয়ে তালিকার তিন নম্বরে ছিল মোহনবাগান। অন্যদিকে সমান ম্যাচ খেলে 13 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের নিরিখে প্রথমে রয়েছে ইস্টবেঙ্গল।

Leave a Comment