=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হারিয়েছিল টিম ইন্ডিয়াকে, সেই আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে ODI বিশ্বকাপে জায়গা পেল ভারতের বন্ধু

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে 2027 ওয়ানডে বিশ্বকাপ (2027 Cricket World Cup)। আর সেই আসরে এবার যোগ্যতা অর্জন করে ফেলল ভারতের বন্ধু দেশ আফগানিস্তান। আয়ারল্যান্ড দলকে হারিয়ে একদিনের বিশ্বকাপের বিশ্বমঞ্চে জায়গা নিশ্চিত করেছেন রশিদ খানেরা। আফগানিস্তানের কাছে হেরে  বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার সুযোগ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে আয়ারল্যান্ডের।

ভারতকে হারানো আয়ারল্যান্ডকে গুঁড়িয়েই বিশ্বকাপে জায়গা দখল

সম্প্রতি এক টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড দলের কাছে গো হারা হেরেছিল ভারত। সাদা বলের ক্রিকেটে দুই ম্যাচের দুটিতেই হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেই দলকেই নাকানি চোবানি খাওয়ালো ভারত বন্ধু আফগানিস্তান। আসলে গত বুধবার, আয়ারল্যান্ড বনাম আফগানিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার কারণে সুবিধা পেয়ে গিয়েছিল আফগানরা। এর ফলে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার সম্ভাবনা শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের।

অন্যদিকে, বিশ্বকাপে জায়গা করতে হলে আফগানিস্তানকে জিততে হতো মাত্র একটি ম্যাচ। সেই মতোই, শুক্রবার দ্বিতীয় একদিনের ম্যাচে আয়ারল্যান্ড ব্রিগেডকে 92 রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল আফগানিস্তান বাহিনী। জানিয়ে রাখা প্রয়োজন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে দুই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে সহ 10টি দল ক্রমতালিকার ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে। বাকি চারটি দেশ আসবে যোগ্যতা অর্জন পর্বে খেলে।

অবশ্যই পড়ুন: চিনের ষড়যন্ত্রে জল ঢেলে দিল ভারত! অরুণাচল নিয়ে বড় পদক্ষেপ

বলাই বাহুল্য, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়ানডে ক্রম তালিকায় 8 নম্বরে রয়েছে আফগানিস্তান। হিসেব বলছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান প্রথম নয় দলের বাইরে যাবে না। এক কথায়, আগামী বছর বিশ্বকাপে অংশগ্রহণ করবে তারা। তবে আয়ারল্যান্ড তালিকার 12 নম্বরে পড়ে থাকায় তাদের আর কোনও মতে সুযোগ হবে না বিশ্বকাপে জায়গা করে নেওয়ার।

Leave a Comment