=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কেন অন্নপূর্ণা যোজনায় নাম বাদ? জানতে এবার আন্দোলনের ডাক

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকার গঠন করার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Yojana) প্রকল্পের আওতায় ৩০০০ টাকা করে পাবেন। তবে সরকার গঠনের পর একটি ১২ পাতার ফর্ম প্রকাশ করে নবান্ন। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর দুর্নীতির ঘটনা সামনে আসায় বাড়তি ভেরিফিকেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তবে তা সত্ত্বেও বাদ যায় বহু মহিলার নাম। এমনকি পুনরায় ভেরিফিকেশন হলেও এখনও পর্যন্ত টাকা পাননি অনেকে। সেই কারণেই এবার আন্দোলনের ডাক দিল কংগ্রেস।

অন্নপূর্ণা ভাণ্ডার না পাওয়ায় আন্দোলন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগামী ৩০ আগস্টের মধ্যেই প্রত্যেক যোগ্য উপভোক্তার তথ্য যাচাই করে সুবিধা প্রদান করা হবে। তবে তা সত্ত্বেও এবার যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না, তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু করলেন জলপাইগুড়ি পুরসভার কংগ্রেসের কাউন্সিলর অম্লান মুন্সী। এমনকি যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না তাদের নাম আলাদা করে তালিকা তৈরি করা হচ্ছে। এবং সেই তালিকা সোমবার মহাকুমার শাসকের হাতে তুলে দেওয়া হবে বলেই জানিয়েছেন কাউন্সিলর। এমনকি তিনি আন্দোলনের ডাকও দিয়েছেন।

তাঁর স্পষ্ট দাবি, এসআইআর বা ভোটার তালিকার সংশোধনের সময় প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না, তাদেরকে কেন আলাদা করে চিঠি পাঠানো হচ্ছে না? এক্ষেত্রেও প্রত্যেককে জানাতে হবে। কারণ রাজ্য সরকার প্রথম বলেছিল, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। কিন্তু বাস্তবে তেমনটা হচ্ছে না।

আরও পড়ুন: স্মার্ট রেশন চালু হলেও ভোগান্তি, সামগ্রী পাচ্ছেন না অনেকেই! চিঠি খাদ্য দফতরে

পাশাপাশি তাঁর আরও সংযোজন, যদি কোনও মহিলার স্বামী সরকারি চাকরি করেন তাহলে সেই কারণ দেখিয়ে তাঁকে যদি বাসে ভ্রমণ করার পিঙ্ক কার্ড বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা না দেওয়া হয়, তাহলে যে সমস্ত বিধায়ক কিংবা নেতারা চাকরি করেন বা ভালো বেতন পান, তাঁরা কেন জনগণের টাকায় সুযোগ সুবিধা নেবেন? এমনকি এই ইস্যু নিয়ে কংগ্রেস জলপাইগুড়িতে আন্দোলনের ডাক দিয়েছেন কাউন্সিলর অম্লান মুন্সী। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, আগামী ১৭ আগস্টের পর প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে।

Leave a Comment