ঝাঁকুনিতে ৩০০ ফুট নিচে নেমে যায় এয়ার ইন্ডিয়ার বিমান, মদ্যপ ছিলেন পাইলট!

সৌভিক মুখার্জী, কলকাতা: গত সপ্তাহে ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমান মাঝ আকাশেই হঠাৎ করে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এমনকি একধাক্কায় ৩০০ ফুট নিচে নেমে যায় ওই বিমানটি। সেই ঘটনায় কমপক্ষে ১৭ জন যাত্রী আহত হন। যা হোক করে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা করা যায় বিমানটিকে। তবে এবার সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার বিমানটির পাইলট ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ বিমান ওড়ানোর সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

এয়ার ইন্ডিয়ার পাইলটকে নিয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস

জানিয়ে রাখি, ফুকেট থেকে দিল্লিতে আসার পথে মাঝ আকাশেই হঠাৎ করে ওই বিমানটিতে বিপত্তি ঘটে। যাত্রীরা তীব্র ঝাঁকুনি অনুভব করেন। এমনকি হঠাৎ করেই ৩০০ ফুট নিচে নেমে যায় ওই বিমান। চারদিকে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে যায়, এবং ক্রু সদস্য দিয়ে ১৭ জন যাত্রী আহত হন। যদিও তদন্ত চলাকালীন উভয় পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানের একজন পাইলট স্বাভাবিক অবস্থায় ছিলেন না। ডোপ টেস্টে ফেল করেছেন তিনি। একাধিক সূত্র জানাচ্ছে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

এমনকি বিমান পরিবহন মন্ত্রক ডিজিসিএ এই বিষয়টি তদন্ত করছে। রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্র বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উভয় পাইলটকেই দায়িত্ব থেকে আপাতত বরখাস্ত করা হয়েছে। যদিও এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, নির্দিষ্ট কোনও বিমান কিংবা অপারেশনাল ঘটনার সঙ্গে সম্পর্ক ছাড়া অসামরিক বিমান পরিবহনের নিয়ম মেনে ক্রু সদস্যদের নিয়মিত ড্রাগ টেস্ট করা হয়। প্রয়োজন অনুযায়ী তারা কর্তৃপক্ষকে সাহায্য করবে বলেও আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন: বিজেপি ছাড়ছেন ফুলবাড়ির সংখ্যালঘু নেতা মতিউর রহমান? করলেন বড় ঘোষণা

জানিয়ে রাখি, এয়ার ইন্ডিয়ার এআই২৩৭৯ বিমানটি থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দর থেকে গত ৪ আগস্ট নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে মাঝ আকাশেই সেটি তীব্র ঝাঁকুনির মধ্যে পড়ে। এমনকি আচমকা ৩০০ ফুট নিচে নেমে যায় বিমানটি। সেই সময় ওই বিমানে মোট ১৩৭ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য ছিল। তবে এই ঘটনায় ১৩ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য প্রচণ্ড চোট পান, এবং তাদেরকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ১৩ জন যাত্রীকেই ৫ আগস্ট হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment