=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ছোট হোক বা মাঝারি, বাড়ির পাশের নার্সিংহোমেও চলবে আয়ুষ্মান ভারত কার্ড!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছোট হোক বা মাঝারি, বাড়ির পাশের বেসরকারি নার্সিংহোমেও (Nursing Home) মিলবে আয়ুষ্মান ভারত কার্ডের (Ayushman Bharat Yojana) সুবিধা। সেই ব্যবস্থাটাই করছে ডাবল ইঞ্জিন সরকার। ইতিমধ্যেই সে কথা জানিয়ে দিয়েছেন রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, রাজ্যের সমস্ত ছোট বা মাঝারি বেসরকারি হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারতের পরিষেবা। মূলত, পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঠিক কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

সম্প্রতি রাজ্যের সমস্ত ছোট থেকে মাঝারি নার্সিংহোমগুলির দায়িত্বপ্রাপ্ত সংগঠন অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোম এর সাথে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। জানা যাচ্ছে, ওই বৈঠকে হাজির হয়েছিলেন বেসরকারি নার্সিংহোম সংগঠনটির সভাপতি অভিজিৎ মন্ডল এবং সম্পাদক ডা. রাজীব পান্ডে। সূত্রের খবর, ভার্চুয়ালি ওই বৈঠকে অংশ নিয়েছিলেন একাধিক বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের মালিকরাও।

শুক্রবার বৈঠক চলাকালীন, বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের গুরুত্ব জানানোর পাশাপাশি বিশেষ প্রকল্পটিতে নির্ধারিত রেটে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথাও জানিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী। এদিন তিনি এও ঘোষণা করেন, রাজ্যে 16 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারতের পরিষেবা। আর এইদিন থেকেই রাজ্যের সমস্ত ছোট ও মাঝারি বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে মিলবে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা।

অবশ্যই পড়ুন: রাহু-কেতুর রাশি পরিবর্তনে ভয়ঙ্কর প্রভাব এই চার রাশির জীবনে, বাঁচতে কী করবেন জানুন

এদিনের ওই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এও জানান, আয়ুষ্মান ভারত কার্ডে 1 হাজারেরও বেশি অস্ত্রোপচারের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হয়। যেসব বেসরকারি নার্সিংহোম এনএবিএইচএল স্বীকৃত তারা, এই ধরনের অস্ত্রোপচারের জন্য 10 শতাংশ অর্থ বেশি পাবে। এর পাশাপাশি এদিনের বৈঠকে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ বাড়ানো নিয়ে কথা বলার পাশাপাশি প্রতিটি বেসরকারি নার্সিংহোমে সমস্ত শ্রেণীর রোগীর সাথে সঠিক এবং সমান সম্মানপূর্ণ আচরণ করার বিষয়েও আলোচনা হয়। 

Leave a Comment