=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“আমরা ম্যাচ হারলে নাচতো!” ভারতীয় দলের সেই প্লেয়ারের নাম ফাঁস করলেন শামি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে ভারতীয় দল (Team India) থেকে বিচ্ছিন্ন হলেও একটা দীর্ঘ সময় ধরে টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। দেশের হয়ে একাধিক আসরে প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলের জন্য তুলে নিয়েছেন একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট। সেই সুবাদেই জাতীয় দলের নানান বয়সের সতীর্থদের সাথে সম্পর্ক গড়ে উঠেছিল শামির। কিন্তু তাঁদের মধ্যে সবচেয়ে মজার সতীর্থ কে ছিলেন? জানতে চাওয়ায় এক কথায় উত্তর দিলেন ভারতীয় তারকা।

টিম ইন্ডিয়া হারলেও নাচতেন এই প্লেয়ার!

ভারতীয় দলে আপনার সবচেয়ে মজার সতীর্থ কে ছিলেন?এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন শুনতেই এক কথায় শামি উচ্চারণ করেন শিখর ধাওয়ান নামটা। ভারতীয় ক্রিকেটারের কথায়, শিখর নাকি দলের খারাপ এবং ভাল উভয় সময়তেই নিজের মতো করে মজায় থাকতেন। আনন্দে রাখতেন বাকি প্লেয়ারদেরও। ভারতীয় দলের প্রাক্তন সদস্যের কথা বলতে বলতে শামি তুলে আনেন পুরনো প্রসঙ্গ।

ভারতীয় দল থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন অভিজ্ঞ পেসার বলেন, “শিখর খুব মজার মানুষ। ও বিভিন্ন অদ্ভুত কান্ড ঘটাতো। আমরা ম্যাচ হেরে গিয়েছি। সাজঘরে বসে আছি। সবার মন খারাপ। ও হঠাৎ করে জোরে জোরে হাসতে শুরু করে দিত। সবাই জিজ্ঞেস করতো কেন হাসছ? বলতো, আমরা হেরে গিয়েছি তাই।” এদিন শিখরের সাথে সাজঘরে থাকাকালীন আরও একটা ঘটনার কথা স্মরণ করেন শামি।

অবশ্যই পড়ুন: ভারতীয় ফুটবল আগে, দেশের স্বার্থে একসাথে কাজ করতে সমস্যা নেই বিবিয়ানো-বাজারের!

ভারতীয় দলে দীর্ঘদিন উপেক্ষিত এই ক্রিকেটার বলেন, “আরও একটা ঘটনা রয়েছে। আমরা ম্যাচ হেরে সাজঘরে বসে আছি। প্রত্যেকের মন খারাপ। ও হঠাৎ করে পাঞ্জাবি গান চালিয়ে টেবিলের উপর উঠে নাচতে শুরু করে দিল। ক্রিকেটে হারজিত থাকে। কিন্তু হেরে গিয়ে যাতে কেউ মন খারাপ না করে সেদিকে নজর রাখতো ও। শিখর আমার দেখা সবচেয়ে মজার মানুষ।”

Leave a Comment