=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“পুনর্জন্ম নিয়ে আবার ফিরে আসিস…” আপনজন হারা অঙ্কুশ, কষ্ট ব্যক্ত করলেন ঐন্দ্রিলাও

অনন্যা সরকার, কলকাতা: সে ছিল প্রাণের চেয়েও প্রিয়। হঠাৎ তার মৃত্যু মেনে নিতে পারছেন না টলিউডের সেলিব্রেটি জুটি অঙ্কুশ হাজার ও ঐন্দ্রিলা সেন (Ankush Hazra and Oindrila Sen) । প্রিয় পোষ্য (Pet Dog) বাবলাকে হারিয়ে তাই শোকাতুর দুজনেই। পোষ্যদের উপস্থিতি আমাদের জীবনকে যেমন আনন্দে ভরিয়ে দেয়, তেমনি তাদের মৃত্যু আরও বেশি যন্ত্রণাদায়ক। অঙ্কুশ ও ঐন্দ্রিলা যে তাদের পোষ্যকে কতটা ভালোবাসতেন, তা তাদের অনুরাগীদের অজানা নয়। সে অঙ্কুশের সাথে থাকলেও, ঐন্দ্রিলা তাকে সন্তানের মতোই ভালোবাসতেন। বাবলা ছিল দু’জনেরই চোখের মণি। তাই তার মৃত্যুতে শোকে মুহ্যমান অভিনেতা জুটি। সমাজ মাধ্যমে করেছেন বাবলার স্মৃতিচারণা। কী লিখলেন প্রিয় পোষ্যের উদ্দেশ্যে। 

পোষ্যের স্মৃতিচারণায় অঙ্কুশ ও ঐন্দ্রিলা

বাবলাকে বুকের কাছে আদরে জড়িয়ে ধরে রাখা একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অঙ্কুশ। ছবির ক্যাপশনে আবেগতাড়িত হয়ে লেখেন, ‘আজ আমি আমার পুরো পৃথিবীটাকেই হারালাম। আমার জীবন, আমার সবকিছু ছিলি তুই। চিরনিদ্রায় শান্তিতে ঘুমা বাবলা। এখন আমার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ হল তোকে ছাড়া বাকি জীবনটা কাটানো। দয়া করে পুনর্জন্ম নিয়ে আবার আমার জীবনে ফিরে আসিস। তোকে আমি সারাজীবন ভালোবাসবো, আমার সোনা’।

 আরও পড়ুন: আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষকে ছোঁড়া হল ডিম, জুতো! উঠল ‘চোর’ স্লোগান

অন্যদিকে, বাবলার সাথে কাটানো বিভিন্ন সুন্দর মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন ঐন্দ্রিলাও। পোস্টে শোকাতুর হয়ে লেখেন, আজ থেকে আর বাবলাকে ছুঁতে পারবেন না, ডাকলেও আর ছুটে তাঁর কাছে আসবে না সে। এই সত্যিটা মেনে নেওয়াই সবথেকে যন্ত্রণাদায়ক তাঁর কাছে। বাবলার ওই নিরীহ চোখের দৃষ্টি, ছোট ছোট অভ্যাস, সবসময় পাশে পাশে থাকা – সবকিছুই স্মৃতি হয়ে গেল এক নিমিষে। 

আরও পড়ুন: প্রায় ৬০০ টাকা দাম বৃদ্ধি, এবার কাঁদাবে পেঁয়াজ! কত করে বিক্রি হচ্ছে এখন?

পোস্টে আবেগঘন ঐন্দ্রিলা আরও লেখেন, ‘আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোকে ধরে রাখতে চেয়েছিলাম। যদি ভালোবাসা দিয়ে কাউকে বাঁচিয়ে রাখা যেত, তাহলে তুই কোনওদিনই আমাকে ছেড়ে যেতে পারতিস না। বাবলা তুই আমার জীবনের একটা অংশ ছিলি, আছিস, আর চিরকাল থাকবি।’

Leave a Comment