=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আটকে রেখেছিল পুরনো সরকার, ৩ মাসে শেষ চিংড়িঘটার বড় কাজ, ডিসেম্বরেই চলবে মেট্রো?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল সরকারের গড়িমসির কারণে দুই বছরেরও বেশি সময় ধরে আটকে ছিল চিংড়িঘাটা (Chingrighata) মেট্রোর (Kolkata Metro) ছোট্ট কাজ। যার কারণে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে পূর্বতন সরকারকে। তবে রাজ্যে পালাবদল হতেই ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে শুরু হয়েছিল চিংড়িঘাটার অবশিষ্ট থেকে যাওয়া কাজ। সেই মতোই, নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছিল পিলারে গার্ডার বসানোর প্রক্রিয়া। এবার বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে গৌর কিশোর ঘোষ স্টেশনের অংশ জুড়ে গেল। মাত্র তিন মাসের মধ্যে এই কাজ শেষ করল মেট্রো রেল কর্তৃপক্ষ।

চোখের পলকে শেষ হয়ে গেল চিংড়িঘাটা মেট্রোর বড় কাজ

দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ পুনরায় শুরু করার জন্য উদ্যোগী হন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 15 মে মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশের পরই প্রশাসনিক সহযোগিতা নিয়ে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নেমে পড়ে রেল বিকাশ নিগম লিমিটেড। কলকাতা মেট্রোর কাজের দায়িত্বপ্রাপ্ত এই সংস্থাটির হাত ধরে চিংড়িঘাটা মোড়ের দুই প্রান্তের মধ্যে সংযুক্তিকরণ হয়।

বলাই বাহুল্য, RVNL কাজ শুরু করতেই ধীরে ধীরে চিংড়িঘাটার অবশিষ্ট অংশের লাইন এগোতে শুরু করে। শেষ পর্যন্ত পরবর্তী স্টেশন গৌরী কিশোর ঘোষের আগে পর্যন্ত দাঁড়িয়ে ছিল ওই লাইন। এরপর বিগত 17 দিন ধরে কাজ করার পর শেষমেষ শুক্রবার মধ্যরাতে শেষ হল গোটা মেট্রোপথের কাজ। বিগত দিনগুলিতে এই অংশে নিচ থেকে আলাদাভাবে সাপোর্ট দিয়ে আটটি গার্ডার বসিয়ে গোটা এলিভেটেড করিডোর তৈরি করা হয়েছে। আর সেই কাজ শেষ হওয়ার পরই গতকাল মধ্যরাতে উত্তোলন করা হয় ভারতের জাতীয় পতাকা।

অবশ্যই পড়ুন: ৩২ রানে আউট, তবুও নিজের ৩০তম টেস্টে ঐতিহাসিক রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল

জানিয়ে রাখি, চিংড়িঘাটা অংশে গার্ডার বসিয়ে এলিভেটেড করিডোর তৈরি করায় জুড়ে গেল বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে গৌরী কিশোর ঘোষ স্টেশনের অংশ। এবার ধাপে ধাপে এই নির্দিষ্ট করিডোরের উপর বসবে ট্রাক। নিয়ম মেনে ইনস্টল করা হবে সিগনালিং ব্যবস্থা। তারপরেই মেট্রো বোর্ডের ছাড়পত্র পেলে সেখানে শুরু হবে ট্রায়াল রান। মনে করা হচ্ছে, সব ঠিকঠাক থাকলে চলতি বছর অর্থাৎ 2026 সালের ডিসেম্বর মাসের 25 তারিখের শুভ দিনটিতে চিংড়িঘাটার ওই মেট্রো করিডোর ধরে কবি সুভাষ থেকে আইটি সেন্টার পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যাবে। আপাতত সেই আশাই বাঁচিয়ে রাখছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Leave a Comment