=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শীঘ্রই রাজ্যে ৩৮ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, জানাল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

সৌভিক মুখার্জী, কলকাতা: বিগত সরকারের জমানায় নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি তো হয়েছেই, তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ কর্মীও নিয়োগ করা হয়নি। তার ফল পোহাতে হচ্ছে বর্তমান সরকারকে। রাজ্যের এমন বহু অঙ্গনওয়াড়ি (Anganwadi) কেন্দ্র রয়েছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ কর্মী নেই। যার কারণে মা ও শিশুর পুষ্টি বিতরণ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে বিলম্ব। আর সেই সমস্যার স্থায়ী সমাধান করতেই এবার গোটা রাজ্যজুড়ে ৩৮ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে বলে জানাল কেন্দ্রের বিশেষ পর্যবেক্ষক দল।

রাজ্যে নিয়োগ হবে ৩৮ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী

সরকারের পালাবদল হতেই পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বেতন একধাক্কায় ৫০০০ টাকা করে বাড়ানো হয়। বিজেপি সরকারের প্রথম বাজেটেই তাঁদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়। এদিকে সম্প্রতি রাজ্য সফরে আসে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবীর নেতৃত্বাধীন ৫০ জনের একটি প্রতিনিধি দল। সেখানেই আলোচনার মাধ্যমে উঠে আসে, বিগত সরকারের আমলে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিয়োগ হয়নি। এমনকি শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজারে, যার মধ্যে ১৫ হাজার কর্মী এবং ২৩ হাজার হেল্পার। দ্রুত সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাসও দেওয়া হয়েছে।

আসলে মা এবং শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করার পিছনে এই অঙ্গনওয়াড়ি কর্মীদের জুড়িমেলা ভার। ৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এবং গর্ভবতী মায়েদের এই পুষ্টিকর খাবার সরবরাহ করা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে। এমনকি বিজেপি সরকার এবার প্লেট প্রতি বরাদ্দ ২ টাকা করে বাড়িয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গে রান্না করা খাবার পরিবেশন নিয়ে কেন্দ্রের তরফ থেকে মিলেছে প্রশংসা। দেশের মধ্যে প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে প্রতিদিন আনুমানিক ১ লক্ষ ১৯ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খাবার পরিবেশন হয়।

আরও পড়ুন: পুলিশের ৩ মামলায় রক্ষাকবচ পেলেও হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক

তবে সবকিছুর মূলে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে কর্মীর অভাব। তৃণমূল সরকারের আমলে পর্যাপ্ত নিয়োগ হয়নি। সেই কারণেই দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদগুলি দ্রুত পূরণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রের প্রতিনিধি দল। এমনকি রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এখন দেখার, রাজ্যের তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হয়।

Leave a Comment