=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৪ বলে ২ উইকেট, বোলিংয়ে জাদু দেখালেন ব্যাটে ঝড় তোলা বৈভব সূর্যবংশী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন ঠিকই, তাতে মনও ভেঙেছিল ভক্তদের! তবে এবার বল হাতে দুই উইকেট নিয়ে হতাশা কাটালেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। দিলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে বল হাতে মাঠে নেমেই জোড়া ব্যাটসম্যানকে আউট করেন সূর্যবংশী। আর সেই সূত্র ধরেই, জয়ের বেশ খানিকটা কাছে চলে গিয়েছে দল পূর্বাঞ্চল। এদিকে বেঙ্গালুরুর মাটিতে বল হাতে বৈভবের তাণ্ডব দেখে মাথা ঘুরে গিয়েছে নিন্দুকদের। তাহলে কি অলরাউন্ডার হিসেবে জাতীয় দলের খাতায় নাম লেখাবেন সূর্যবংশী?

শুধু ব্যাটিং নয় বোলিংয়েও দক্ষ বৈভব

চলতি দিলীপ ট্রফির অভিষেক ম্যাচে উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে ব্যাট করতে নেমেই 6 বল খেলে 8 রান করে মাঠ ছাড়েন সূর্যবংশী। তাতে যথেষ্ট হতাশ হয়েছিল পূর্বাঞ্চলের নির্বাচন কমিটি। মন খারাপ হয় বৈভব ভক্তদেরও। তবে ব্যাট হাতে সেভাবে কিছু করতে না পারলেও বল হাতে পুরোপুরি তাণ্ডব চালালেন বিহারের এই কিশোর। এ থেকে বোঝাই যায় ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও যথেষ্ট দক্ষ তিনি।

এদিন, উত্তর পূর্বাঞ্চলের ব্যাটসম্যানদের একের পর এক উইকেট তুলেছেন পূর্বাঞ্চলের বোলাররা। আর সেই তালিকায় ঢুকে দলের জয়ের পথে একেবারে সবুজ কার্পেট পেতে দিয়েছেন সূর্যবংশী! মঙ্গলবার, বল হাতে মাঠে নেমে চার বলের মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ দলের রান করার গতি কমিয়ে এনেছেন বৈভব। সবচেয়ে বড় কথা, পূর্বাঞ্চলের বিরাট রানের পাহাড় টপকাতে এমনিতেই হিমশিম খাচ্ছে উত্তর পূর্বাঞ্চল। তার উপর বৈভব নামক বোলারের দাপট একপ্রকার ছিন্নভিন্ন করে রেখে দিল প্রতিপক্ষকে।

আরও পড়ুন: নিজের জার্সির নম্বর লুকিয়ে বিপাকে পড়লেন বৈভব সূর্যবংশী!

প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, 43.5 ওভারে 120 রান করে 8 উইকেট হারিয়ে ফেলেছিল উত্তর পূর্বাঞ্চল। কাজেই মাত্র দুটি উইকেট ধরে রেখে একেবারে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছিল বৈভবদের প্রতিপক্ষ। যদিও উত্তর পূর্বাঞ্চল 8 উইকেট খুইয়ে ফেলায় এখানেই একপ্রকার ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছিল, সেটা বলাই যায়!

Leave a Comment