=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঋতব্রত, মমতা অতীত! এবার নিজেদের আসল তৃণমূল দাবি করল এরা..

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস নিয়ে একের পর এক ভাঙনের দৃশ্য দেখে চলেছে বঙ্গবাসী। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে জনা ২০ সাংসদ দল ছেড়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) একাধিক বিধায়কদের একসঙ্গে জোটবদ্ধ করে ‘আসল তৃণমূল’ হিসেবে নিজেদের তুলে ধরেছে। তবে চুপ থেকে নেই মমতার (Mamata Banerjee) ‘কালীঘাট তৃণমূল’। তাই দুই শিবিরের মধ্যে চলছে লড়াই। কিন্তু এবার দেখা গেল অন্য চিত্র, দুই শিবিরের লড়াইয়ের মাঝেই আগমন হলো তৃতীয় পক্ষের। সাংবাদিকদের সামনে নিজেদের আসল তৃণমূল বলে বসল মেঘালয় তৃণমূল (Meghalaya TMC)।

প্রার্থী সংকটে মেঘালয়ের তৃণমূল

বঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচনে ১৫ বছরের রাজত্ব তৃণমূল কংগ্রেস হারিয়ে ফেললেও মেঘালয়ে এখনও তৃণমূল প্রধান বিরোধীর তকমা হারায়নি। এখনও সে রাজ্যে তৃণমূলের নিজেদের পাঁচজন বিধায়ক রয়েছেন। তার উপর কংগ্রেসের একজন বিধায়ক আবার তাঁদের সমর্থন করেছেন। অর্থাৎ এখন সে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আছেন মুকুল সাংমা এবং রাজ্য সভাপতি চার্লস পিংরোপ। কিন্তু সমস্যা একটাই পাহাড়ি রাজ্যে তৃণমূলের হাল এতটাই খারাপ যে সে রাজ্যের আসল লোকসভা উপনির্বাচনে প্রার্থী দিতে পারছে না দল। অর্থাৎ এটাই স্পষ্ট লোকসভা উপনির্বাচনে লড়াই করবে না ওই রাজ্যের তৃণমূল।

আসল তৃণমূল বলে জোরাল দাবি নেতার

মেঘালয়ে দল যে জনসমর্থনের সংকটে, সেটা মেনে নিয়েছেন রাজ্য সভাপতি চার্লস পিংরোপ। তিনি জানিয়েছেন, “আমাদের কাছে উপযুক্ত মুখ নেই প্রার্থী হওয়ার মতো। তবে আগামী দিনে আমরা রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। কোন দিকে এগোব।” এছাড়াও নিজেদের আসল তৃণমূল হিসেবে আখ্যায়িত করে জানিয়েছেন যে, “আমাদের এখানে কোনও নকল তৃণমূলের জায়গা নেই। আমরাই আসল তৃণমূল। এখানে নকলের কোনও প্রশ্নই নেই।” যদিও পিংরোপের ওই দাবির মধ্যে বিশেষ জোর নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: যাদবপুরের পর বারাসত বিশ্ববিদ্যালয়, এবার ABVP-TMCP সংঘর্ষে ছড়াল উত্তেজনা

অন্যদিকে ছাত্রপরিষদ TMCP-র প্রতিষ্ঠাদিবস উপলক্ষে আগামী ২৮ আগস্ট, ২১ জুলাইয়ের মতোই ঋতব্রত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই দলকেই কর্মসূচি করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। একদিকে বিড়লা তারামণ্ডলের সামনে ‘কালীঘাট তৃণমূল’-কে সভার অনুমতি দেওয়া হল অন্যদিকে রানি রাসমণি অ্যাভিনিউয়ে ‘ঋতব্রত তৃণমূল’-কে সভার অনুমতি দিল আদালত। তবে ১৫০০ হাজার সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি দেওয়ার পাশাপাশি সময়সীমা দুপুর ১২-৩টে পর্যন্ত বেঁধে দিল হাইকোর্ট।

Leave a Comment