=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এসি থেকেই চলবে ওয়াইফাই, বাজেটের মধ্যেই মিলছে স্মার্ট এয়ার কন্ডিশনার

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে ইন্টারনেটের যুগে প্রত্যেক বাড়িতেই ওয়াইফাই রাউটার দেখা যায়। স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ কিংবা কম্পিউটার, ইন্টারনেট দরকার পড়ে এখন সবকিছুতেই। তবে আপনি কি জানেন, বর্তমান সময়ে বাজারে উপলব্ধ এয়ার কন্ডিশনারগুলিই এখন স্মার্ট এবং ওয়াইফাই সক্ষম (Smart AC)? হ্যাঁ, এখন যদি কোনও ব্যক্তি বাড়ির জন্য এসি কিনতে চান, তাহলে তিনি স্মার্ট এবং নন-স্মার্ট উভয় প্রযুক্তির এসি কিনতে পারেন। অর্থাৎ এসির মাধ্যমেই এবার চলবে ওয়াইফাই।

বাজারের নতুন প্রযুক্তি এসি ওয়াইফাই

আসলে এই স্মার্ট এসিগুলির দাম সাধারণ এয়ার কন্ডিশনারের থেকে অনেকটাই বেশি। তবে সামান্য বেশি টাকা খরচ করলেই এই স্মার্ট এসি আপনার বাড়িতে আরও স্মার্ট করে তুলতে পারে, এমনকি বিদ্যুতের বিলও অনেকটাই সাশ্রয় করে। ওয়াইফাই এসি দেখতে একেবারে সাধারণ এয়ার কন্ডিশনারের মতো হলেও এতে ইন্টারনেট সংযোগ থাকার কারণে শুধুমাত্র একটি অ্যাপের মাধ্যমেই ফোন থেকে তা নিয়ন্ত্রণ করা যায়।

এমনকি জানলে অবাক হবেন, এই স্মার্ট এসিগুলিতে ইন্টারনেট সংযোগ থাকায় অ্যালেক্সা থেকে শুরু করে গুগল হোম কিংবা অ্যাপল হোমকিটের মতো স্মার্ট ইকোসিস্টেম চালানো যায় এর মাধ্যমে। আর এই মডেলগুলি স্মার্ট স্পিকার ব্যবহার করেই নিয়ন্ত্রণ করা যায়। এর পাশাপাশি আপনি বাড়ির বাইরে থাকলেও এই এয়ার কন্ডিশনার আপনার মোবাইল ফোনের মাধ্যমেই নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি আপনি বিভিন্ন উপায়ে ওয়াইফাই এসি সিডিউল করে রাখতে পারবেন। পাশাপাশি তাপমাত্রা কমানো-বাড়ানোর মাধ্যমে বিদ্যুতের বিল অনেকটাই সাশ্রয় হবে।

আরও পড়ুন: সুকর্মা যোগে পোয়াবারো, অর্থের বৃষ্টি হবে ৫ রাশির উপর! আজকের রাশিফল, ২৯ আগস্ট

এবার দাম নিয়ে যদি কথা বলি, তাহলে একটি সাধারণ 1.5 টন 3-স্টার মডেলের দাম পড়বে আনুমানিক 32 হাজার টাকা থেকে 38 হাজার টাকার মধ্যে, যেখানে ওয়াইফাই বা অ্যাপ কন্ট্রোল সুবিধাযুক্ত এসি কিনলে আপনার 34 হাজার টাকা থেকে 40 হাজার টাকা পর্যন্ত খরচ হবে। একই সূত্রে, 2 টন ধারণক্ষমতা সম্পন্ন একটি 3-স্টার মডেলের সাধারণ এসির দাম পড়ে 44 হাজার টাকা থেকে 52 হাজার টাকার মধ্যে। যেখানে একই ক্ষমতাসম্পন্ন ওয়াইফাই মডেল বেছে নিলে আপনার 46 হাজার টাকা থেকে 55 হাজার টাকা পর্যন্ত খরচ হবে। বলতে গেলে, সাধারণ এসির তুলনায় 3000 থেকে 7000 টাকা দামের হেরফের আপনি আশা করতে পারেন।

Leave a Comment