=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১৮০ টাকায় শুয়ে শুয়ে দিঘা, তাম্রলিপ্ত ও কান্ডারী এক্সপ্রেসে জুড়ল স্লিপার ও থার্ড এসি

অনন্যা সরকার, কলকাতা: দিঘা ঘুরতে যাওয়ার অন্যতম জনপ্রিয় ট্রেন হল তাম্রলিপ্ত এক্সপ্রেস (Tamralipta Express) ও তার সাথে রেক শেয়ারিংয়ে চলা কান্ডারী এক্সপ্রেস (Kandari Express)। দীর্ঘদিন ধরেই এই দুই ট্রেনে নতুন স্লিপার ও থার্ড এসি কোচের চাহিদা করে আসছিলেন যাত্রীরা। সেই কথা মাথায় রেখেই এবার তাম্রলিপ্ত এক্সপ্রেস (১২৮৫৭/১২৮৫৮) এবং কান্ডারী এক্সপ্রেসের (২২৮৯৭/২২৮৯৮) কোচের বিন্যাসে পরিবর্তন আনলো ভারতীয় রেল (Indian Railways)। নতুন সংশোধিত কোচ বিন্যাসে সাধারণ চেয়ার কার এবং জেনারেল কামরার পাশাপাশি এসি ৩-টিয়ার (AC 3 Tier) এবং এসি ৩ ইকোনমি (AC 3 Economy) কোচ যুক্ত করা হয়েছে।

তাম্রলিপ্ত ও কান্ডারী এক্সপ্রেস বাড়লো এসি এবং স্লিপার কোচ

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-দিঘা রুটের খুবই জনপ্রিয় ট্রেন, তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারী এক্সপ্রেসে নতুন কোচ যুক্ত করেছে রেল কর্তৃপক্ষ। ২৭ আগস্ট থেকে এই দুই ট্রেনে নতুন কোচ বিন্যাস (Rake Composition) কার্যকর করা হয়েছে। দিঘায় ঘুরতে যাওয়া পর্যটকদের যাতায়াত আরও আরামদায়ক করে তুলতে আগের সাধারণ চেয়ার কারের সংখ্যা কমিয়ে সেখানে এসি এবং স্লিপার কোচ বাড়ানো হয়েছে। 

যদিও, ট্রেনের মোট কোচের সংখ্যা একই রয়েছে  আসন ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে এই ট্রেনে রয়েছে স্লিপার ক্লাসের ২ টি কোচ, থার্ড এসির ১ টি কোচ, থার্ড এসি ইকোনমির ২ টি কোচ ও এসি চেয়ার কারের ১ টি কোচ। এছাড়া, সেকেন্ড ক্লাসের রিসার্ভড চেয়ারকার ৯ টা থেকে কমিয়ে ৫ টি করা হয়েছে, আর জেনারেল অসংরক্ষিত কোচ রয়েছে ৪টি। 

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদের পর সৎ বাবা-ই সন্তানের পূর্ণ অভিভাবক, বড় রায় কলকাতা হাইকোর্টের

ইতিমধ্যেই ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট এবং আইআরসিটিসি (IRCTC)-এর অ্যাপ ও ওয়েবসাইটে এই নতুন থার্ড এসি এবং স্লিপার ক্লাসের টিকিট বুকিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া ১১০ টাকা, স্লিপার ক্লাসের ভাড়া ১৮০ টাকা, এসি চেয়ার কারের ভাড়া ৩৯০ টাকা, থার্ড এসি ইকোনমির ভাড়া ৫৬৫ টাকা এবং থার্ড এসির ভাড়া ৫৬৫ টাকা। তাই এখন মাত্র ১৮০ টাকায় যাত্রীরা দিনে রাতে যখন খুশি শুয়ে দিঘা ভ্রমণে যেতে পারবেন। 

Leave a Comment