এসি বাসে করে তারাপীঠ থেকে দিঘা, শুরু হল পরিষেবা, জানুন রুট ও সময়সূচি

সহেলি মিত্র, কলকাতা: এবার দীঘা থেকে তারাপীঠ এবং তারাপীঠ থেকে দীঘা যাওয়া আরো সহজ হতে চলেছে। শুরু হয়েছে একদম নতুন এবং ঝাঁ চকচকে বাস পরিষেবা (Digha Tarapith Bus)। নতুন বাস পরিষেবা শুরু হওয়ার ফলে সমুদ্রনগরী থেকে যেমন তারাপীঠ যাওয়া সহজ হবে তেমনই তারাপীঠ থেকে দীঘা আসা আরো সহজ হবে। দীঘায় এবং তারাপীঠ দুটিই পর্যটনে ভরপুর একটি জায়গা। বছরের যেকোনো সময় পর্যটকরা ভিড় করেন এই দুই জায়গায়। তবে এই দুই জায়গায় বসবাসকারী মানুষের অনেক দিনের দাবি ছিল দীঘা এবং তারাপীঠের মধ্যে একটি ভালো বাস পরিষেবার চালু করার। অবশেষে সেই দাবি মেনে একটি পরিচিত বাস সংস্থা দুই জায়গার মধ্যে বাস পরিষেবা শুরু করেছে। চলুন জেনে নেওয়া যাক বাসের সময়সীমা, রুট এবং অন্যান্য বিষয় সম্পর্কে।

দীঘা-তারাপীঠ বাসের রুট ও সময়সূচি

দীঘা থেকে থেকে তারাপীঠ এবং তারাপীঠ থেকে দিঘা রুটে Kalosona Dreamline বাস পরিষেবা চালু হয়েছে। রুট সম্পর্কে বললে, বাসটি কাঁথি, নন্দকুমার, মেছেদা বাইপাস, মেচগ্রাম, ঘাটাল, রামজীবনপুর, কামারপুকুর, আরামবাগ, বর্ধমান, গুসকরা ও বোলপুর-শান্তিনিকেতন হয়ে চলবে। অর্থাৎ এক বাসে আপনি দীঘা, তারাপীঠ সঙ্গে বোলপুর শান্তিনিকেতন ঘুরে আসতে পারেন।

আরও পড়ুনঃ পুরী যাওয়ার ট্রেনে জুড়ল অতিরিক্ত কোচ, উৎসবের মুখে সুখবর শোনাল রেল

কী কী সুবিধা মিলবে?

বাসে রয়েছে WiFi, বায়ো-টয়লেট, চার্জিং পয়েন্ট, জলের বোতল, কম্বল, বালিশ ও পুশব্যাক সিট। তারাপীঠ SBSTC কাউন্টারের সামনে থেকে সকাল ৮:৩০টা এবং ওল্ড দীঘা বাসস্ট্যান্ড থেকে সকাল ৯:১৫ টায় বাস ছাড়বে। এরপর ঘাটাল, বর্ধমান ও বোলপুর হয়ে একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাসটি তারাপীঠ এসবিএসটিসি (SBSTC) বাস স্ট্যান্ডে পৌঁছাবে।

আরও পড়ুনঃ টক্সিক অতীত! বক্স অফিসে বিপুল সাড়া ফেলে ইতিহাস গড়ল ‘হনুমান অংশ’, কত হল আয়?

অন্যদিকে, তারাপীঠ থেকে দীঘামুখী বাসটি প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিটে রওনা দেবে এবং একই পথ হয়ে বিকেল ৫টা ১০ মিনিটে দীঘায় পৌঁছাবে। আপাতত একদিন অন্তর দুই দিকেই পরিষেবা চলবে, সেপ্টেম্বর থেকে অল্টারনেটিভ পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। অনলাইন বুকিং করা যাবে redBus, AbhiBus এবং Kalosona Dreamline ওয়েবসাইটে।

Leave a Comment