=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দেওয়া শুরু ২০১১ সালের রিভ্যালিডেটেড ‘টেট সার্টিফিকেট’, কীভাবে পাবেন?

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিক স্তরের স্কুল শিক্ষক পদে নিয়োগের জন্য একটি রাজ্য-স্তরের যোগ্যতা পরীক্ষা হল ওয়েস্ট বেঙ্গল টিচার্স এলিজিবিলিটি টেস্ট (West Bengal TET)। এই পরীক্ষাটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE)-এর নির্দেশিকা অনুযায়ী পরিচালিত হয়। আগে টেট পরীক্ষার সার্টিফিকেটের বৈধতা ছিল সাত বছর, কেন্দ্রীয় সরকার এবং এনসিটিই-এর জারি করা নির্দেশিকা অনুসারে এর বৈধতা বর্তমানে আজীবন করা হয়েছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ২০১১ সালে উত্তীর্ণ প্রার্থীদের যাদের সাত বছরের বৈধতার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সার্টিফিকেট পুনঃবৈধ (Revalidated TET Certificate) করছে এবং তাদের নতুন সার্টিফিকেট প্রদান করার কথা জানানো হয়েছে। এরজন্য ২০১১ সালে পাস করা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। 

২০১১ সালে পাস করা টেট পরীক্ষার্থীদের দেওয়া হবে রিভ্যালিডিটেড সার্টিফিকেট

ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন (সাউথ ইস্টার্ন রিজিওন) বা WBRSSC দুটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, যেসকল পরীক্ষার্থীরা ২০১১ সালের “রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট” এখনও সংগ্রহ করতে পারেননি, তাঁদের পুনরায় ওই সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে। গত ২৪ আগস্ট থেকেই এই সার্টিফিকেট প্রদানের কাজ শুরু হয়ে গেছে, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বারাসাতে জেলা পরিষদ ভবনে অবস্থিত দক্ষিণ-পূর্বাঞ্চলের WBRSSC-এর চেয়ারম্যান অফিস থেকে এই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা। সার্টিফিকেট সংগ্রহের সময় হল সকাল ১১:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত। তবে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে সার্টিফিকেট বিতরণ করা হবে না।

আরও পড়ুন: নিম্নচাপ সরলেও স্বস্তি নেই, ২ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট সংগ্রহের জন্য পরীক্ষার্থীদের ২০১১ সালের টেট সার্টিফিকেট জমা দেওয়ার রসিদ, ২০১১ সালের টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মতো যেকোনো একটি পরিচয়পত্র দেখাতে হবে। যদি অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়ে থাকে, তাহলে হারিয়ে যাওয়া কার্ডের জন্য করা জেনারেল ডায়রির (GD) কপি সঙ্গে রাখতে হবে।

Leave a Comment