ব্যবসা গুটিয়ে নিতে হবে টাটাকে, বিরাট সিদ্ধান্ত রাষ্ট্রপতির

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় ক্ষতির মুখে টাটার মালিকানাধীন সংস্থা টাটা কেমিক্যালস (Tata)। সংস্থাটিকে কেনিয়া (Kenya) থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। আসলে সম্প্রতি, এই দেশের রাষ্ট্রপতি উইলিয়াম রুটো টাটার এই সংস্থাটিকে তাদের দেশে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। কেনিয়ার রাষ্ট্রপতির অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সংস্থাটি তাদের দেশে রমরমিয়ে ব্যবসা করা সত্ত্বেও কেনিয়া, বিশেষ করে কাজিয়াদো অঞ্চল তেমন কোনও সুবিধা পায়নি!

ব্যবসা গুটিয়ে নিচ্ছে টাটার এই সংস্থা

রয়টার্সের এক রিপোর্ট অনুযায়ী, কাজিয়াদো অঞ্চল সফরে গিয়ে কেনিয়ার রাষ্ট্রপতি রুটো একেবারে খোলাখুলি জানিয়েছেন, টাটা কম করে 100 বছর ধরে সেখানে নিজেদের ব্যবসা গুছিয়ে নিয়ে লাভের মুখ দেখলেও ওই অঞ্চলটি পর্যাপ্ত সুবিধা পায়নি। সংস্থাটি ওই এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোনও বড় ধরনের কারখানা বা শিল্প আপনার নির্মাণ করেনি। সেটা হলে স্থানীয় বাসিন্দাদের আর্থিক দিক থেকে সুবিধা হতো।

কেনিয়ার রাষ্ট্রপতি জানিয়েছেন, সে দেশের সরকার খুব শীঘ্রই টাটার মালিকানাধীন টাটা কেমিক্যালসের ব্যবসা বন্ধ করে তার জায়গায় দুটি অন্য সংস্থাকে সুযোগ দেবে। তারা ওই সংশ্লিষ্ট অঞ্চলটিতে নতুন করে কারখানা নির্মাণ করবে এবং বিভিন্ন রাসায়নিক উৎপাদন করবে। যদিও কেনিয়ার রাষ্ট্রপতির এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি টাটার এই সংস্থা।

আরও পড়ুন: ২০২৬ এ দাঁড়িয়ে ‘শত্রু’ পাকিস্তানের কাছ থেকে এখনও কী কী আমদানি করে ভারত?

প্রসঙ্গত, কেনিয়ায় টাটা কেমিক্যালসের 100 বছরেরও বেশি ব্যবসায়িক ইতিহাস রয়েছে। এই কোম্পানির অন্তর্গত টাটা কেমিক্যালস মাগাদি লিমিটেড 1911 সালের প্রতিষ্ঠিত। বলাই বাহুল্য, এই প্রতিষ্ঠান কেনিয়ার মাগাদি হ্রদ থেকে সোডা অ্যাশ উৎপাদন করে। কোম্পানিটির দাবি, তারাই আফ্রিকার অন্যতম বৃহৎ সোডা অ্যাশ উৎপাদক এবং কেনিয়ার অন্যতম প্রধান রপ্তানিকারক।

Leave a Comment