=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মঙ্গলেও ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! উত্তাল থাকবে সমুদ্র, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: রবিবার দুপুর অবধি রোদের তেজ ব্যাপক থাকলেও বিকেল হতে না হতেই ঘন মেঘে ছেয়ে যায় আকাশ, যার জেরে সন্ধে থেকেই নামে ঝমঝমিয়ে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এইমুহুর্তে নিম্নচাপ কাটলেও বৃষ্টি আপাতত পুরোপুরি থামছে না। বিক্ষিপ্ত ভাবে বর্ষণ চলবে কলকাতা ও শহরতলিতে।

হাওয়া অফিসের তরফে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, আজ এবং আগামীকাল ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে এখনও সমুদ্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতেও ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও তা চলবে বুধবার পর্যন্ত। অন্যদিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এক্ষেত্রে হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

আরও পড়ুন: কোথাও চিকেন বিরিয়ানি, আবার কোথাও চাউমিন, মিড ডে মিলের মেনুতে রাজকীয় খাবার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

গতকাল অর্থাৎ রবিবার থেকে ভারী বৃষ্টি হয়েই চলেছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। পাশাপাশি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এমতাবস্থায় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দুই দিনাজপুর এবং মালদহেও ঝড়বৃষ্টি হতে চলেছে। আবার বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে শনিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে।

Leave a Comment