“এসে গেছে ক্রেডিট নিতে…” মন্তব্য ধ্রুব রাঠির, পাল্টা জবাব দিলেন ‘বিট্টু তাবাহি’ও

অনন্যা সরকার, কলকাতা: মধ্যপ্রদেশের অত্যন্ত দূষিত আজানার নদী প্রায় একা হাতে ও নিজস্ব খরচে পরিষ্কার করে সুরেন্দ্র সিং চৌধুরী, ওরফে ‘বিট্টু তাবাহি’ (Bittu Tabahi)-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড় চলছে। তাঁর এই উদ্যোগকে প্রশংসা ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক সহ বহু পরিচিত ব্যক্তিত্ব। ইতিমধ্যেই সুরেন্দ্র চাকরির প্রস্তাবও পেয়েছেন বিদেশি সংস্থা থেকে। সম্প্রতি সুরেন্দ্র মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের (Mohan Yadav) সঙ্গেও সাক্ষাৎ করেন। তবে তাঁর এই সাক্ষাত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এর সমালোচনা করেন সুপরিচিত ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee)। তিনি ওই যুবকের নদী পরিষ্কারের প্রচেষ্টার কৃতিত্ব নেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এবার তাঁর এই মন্তব্যের সরাসরি জবাব দিয়েছেন সুরেন্দ্র। কী বলেছেন তিনি, আসুন জেনে নেওয়া যাক। 

মোহনের যাদবের সাথে ‘বিট্টু তাবাহি’-র সাক্ষাৎ নিয়ে ধ্রুবের তির্যক মন্তব্য

মধ্যপ্রদেশের ২০ বছর বয়সী সুরেন্দ্র শনিবার ভোপালে মোহন যাদবের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন, যেখানে মুখ্যমন্ত্রী বিয়াওরা শহরের ওপর দিয়ে প্রবাহিত আবর্জনাপূর্ণ আজনার নদী পরিষ্কার করার জন্য তাঁর দৃঢ় সংকল্প ও প্রচেষ্টার প্রশংসা করেন। পরে তাঁদের কথোপকথনের একটি ভিডিও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। আর ভিডিওটির প্রতিক্রিয়ায় কমেন্ট সেকশনে ইউটিউবের ধ্রুব রাঠি লেখেন, “এসে গেছেন ক্রেডিট নিতে… একটি ছেলে সমস্ত কাজটা করলো এবং যখন ভাইরাল হল, তখন তাকে ফটোশুটের জন্য ডেকে নিলেন।” 

এছাড়াও ধ্রুব প্রশ্ন করেন, কিসের জন্য মুখ্যমন্ত্রী সুরেন্দ্রকে ডেকে পাঠিছেন? সরকার এতদিন কী করেছে, জনসংযোগ ছাড়া?” এরই উত্তরের সুরেন্দ্র সিং চৌধুরী ওরফে বিট্টু সরাসরি রাঠিকে জবাব দিয়ে বলেন, তাঁর কাজের কৃতিত্ব নেওয়ার জন্য সরকার থেকে তাঁকে দেখে পাঠানো হয়নি। কমেন্টের প্রত্যুত্তরে তিনি বলেন, “ধ্রুব ভাইয়া, এটা ক্রেডিট নেওয়ার বিষয়ে নয়। সরকার আগেও আমার কাজের প্রশংসা করেছে। এখানে সমস্যাটি সিভিক সেন্সের। আমি শুধু চাই যে মানুষ তাদের দায়িত্ব বোঝুক এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এগিয়ে আসুক, যেমনটা আমি করেছি।”

আরও পড়ুন: হিন্দুদের অনুষ্ঠানে ‘মুসলিম’দের প্রবেশে নিষেধাজ্ঞা, ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের

সুরেন্দ্রর সাথে কথোপকথনের সময়, ব্যক্তিগত উদ্যোগ কীভাবে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারে, তা করে দেখানোর জন্য মুখ্যমন্ত্রী তাঁর প্রশংসা করেন। ভিডিওটির সাথে দেওয়া একটি পোস্টে মোহন যাদব বলেন, বিট্টু শুধু আজনার নদীই পরিষ্কার করেননি, তার সাথে সমাজকে দেখিয়ে দিয়েছেন যে পরিবর্তনের জন্য সবসময় অনেক মানুষের প্রয়োজন হয় না। একটা আন্তরিক উদ্যোগ থেকেই এর সূচনা হতে পারে। তিনি সুরেন্দ্রর কাজকে মধ্যপ্রদেশ সরকারের ‘জল গঙ্গা সংবর্ধন অভিযান’-এর সঙ্গেও যুক্ত করেন, যা ছিল জন অংশগ্রহণের মাধ্যমে জলের উৎস সংরক্ষণ ও পুনরুজ্জীবন করার প্রকল্প।

Leave a Comment