ঘনীভূত নিম্নচাপ! দুপুর গড়ালেই মারাত্মক বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ বেলা হতে না হতেই ঘনিয়ে এল আকাশ। যে কোনও মুহূর্তে বৃষ্টি (Rainfall Alert) নামতে পারে বলে আশঙ্কা (Weather Update) করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ জেরে সকাল থেকেই পুরী সহ দক্ষিণ ওড়িশায় ভারী বৃষ্টি পাচ্ছে। বাংলাতেও কি তুমুল বৃষ্টির সম্ভাবনা? ভরা ভাদ্র মাসে বর্ষা যেন আরও জাঁকিয়ে বসেছে বাংলায়। এদিকে নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে বলে খবর। যার প্রভাবে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি

আর কিছুক্ষণের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জন্য পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির বেগ বেশি থাকতে পারে। সেইসঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এটি বর্তমানে মধ্য সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের উপর একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্য সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে জম্মু, দেরাদুন, পন্তনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া, দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ-পূর্বমুখীভাবে বিস্তৃত রয়েছে।

আরও পড়ুনঃ রাইপুর থেকে কলকাতা পর্যন্ত মিলবে নতুন এসি বাস পরিষেবা, রইল সময়সূচি ও রুট

জানা গিয়েছে, আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কম থাকবে। মাঝেমধ্যে অল্প কিছু সময়ের জন্য কিছু স্পেলের কারণে আজ বৃহস্পতিবার ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময় আংশিক মেঘলা আকাশ থাকবে। নিম্নচাপ থেকে সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে নেই। তবে শনিবার স্থানবিশেষে ভারী বর্ষণের জোরালো সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

পূর্বাভাস অনুযায়ী, আজ আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

Leave a Comment