সহেলি মিত্র, কলকাতা: আপনিও যদি ডিজিটালি টাকা লেনদেন করতে পছন্দ করে থাকেন তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য। ধরুন, আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে আপনার মোবাইল ইন্টারনেট কাজ করছে না। নেটওয়ার্ক নেই, কিন্তু আপনাকে একজন দোকানদারকে ৫০০ টাকা দিতে হবে। সাধারণত, এমন পরিস্থিতিতে UPI বা অন্যান্য অনলাইন পেমেন্টের বিকল্পগুলো কাজ করে না। তবে আর চিন্তা নেই, কারণ RBI আনল HaRBInger। এর মাধ্যমে আপনার ফোনে ইন্টারনেট না থাকলেও আরামসে পেমেন্ট করতে সক্ষম হবেন।
এবার ইন্টারনেট ছাড়াই করা যাবে অনলাইন পেমেন্ট
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এমন একটি প্রযুক্তিকে উৎসাহিত করছে, যার মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াও ডিজিটাল পেমেন্ট করা সম্ভব। সোশ্যাল মিডিয়ার পোস্ট অনুযায়ী, আরবিআই তার ‘হারবিঙ্গার ইনোভেশন চ্যালেঞ্জ’-এর মাধ্যমে এমন নতুন প্রযুক্তিকে উৎসাহিত করেছে, যা ইন্টারনেট সংযোগ নেই এমন স্থান ও পরিস্থিতিতে ডিজিটাল পেমেন্ট সক্ষম করবে। বর্তনামে অফলাইন ই-রুপি (eRupee) লেনদেনের মতো প্রযুক্তি নিয়ে কাজ করছে আরবিআই বলে খবর।
কীভাবে কাজ করবে প্রযুক্তিটি?
আরবিআই জানিয়েছে, HaRBinger-এর মাধ্যমে যে উদ্ভাবনগুলিকে উৎসাহিত করা হচ্ছে, তার মধ্যে ব্লুটুথ এবং এনএফসি-র মতো প্রযুক্তি ব্যবহার করে অফলাইন ডিজিটাল পেমেন্টের সম্ভাবনাও রয়েছে। NFC বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন হলো এমন একটি প্রযুক্তি যা কাছাকাছি থাকা দুটি ডিভাইসকে ডেটা আদান-প্রদান করতে সাহায্য করে। একইভাবে, ব্লুটুথও কাছাকাছি থাকা দুটি ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে।
আরও পড়ুনঃ ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর বাংলার সব স্কুলে বিশেষ কর্মসূচি, নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের
এর অর্থ হলো, ভবিষ্যতে ডিজিটাল পেমেন্টের জন্য ইন্টারনেট সংযোগের উপর নির্ভর করার প্রয়োজনীয়তা কমে যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো এলাকায় নেটওয়ার্ক দুর্বল থাকে বা ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ থাকে, তাহলেও প্রতিষ্ঠিত প্রযুক্তিগত কাঠামোর মধ্যে ডিজিটাল পেমেন্ট করা সম্ভব হবে।
e₹ কী?
e₹ বা ডিজিটাল রুপি হলো আরবিআই কর্তৃক জারি করা একটি ডিজিটাল মুদ্রা। অফলাইন লেনদেন প্রযুক্তিটি সফল হলে, ইন্টারনেট সংযোগ না থাকলেও এটি ডিজিটাল পেমেন্টের জন্য ব্যবহার করা যেতে পারে।এই ফিচারটি এমন সব এলাকায় বিশেষভাবে উপযোগী হতে পারে যেখানে নেটওয়ার্ক সংযোগ এখনও একটি বড় চ্যালেঞ্জ।