=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্রাজিলকে ৩ গোল খাইয়েও হেরে গেল ভারত, ৪-৩ ব্যবধানে জয় রোনাল্ডিনহোদের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রিটার্ন অফ দ্য টাইটান্সের ম্যাচে ব্রাজিলের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করতে হল ভারতকে (India Lost To Brazil)।  3 অক্টোবর, যুবভারতীতে ভারত বনাম ব্রাজিলের প্রীতি ম্যাচের আগে বুধবার রাতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন ভারত এবং ব্রাজিলের প্রাক্তন তারকারা (Legends Football)। নীল জার্সি বনাম হলুদ জার্সির লড়াইয়ে জমে উঠেছিল ফুটবল ম্যাচ। সেই আসরেই বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে ভারতীয় অল স্টারসকে শেষ পর্যন্ত 4 গোল খাইয়ে জয় নিশ্চিত করে ব্রাজিল লেজেন্ডস। তবে ভারতের প্রাক্তন তারকাদের দলও 3 গোল করে বিশ্ব চ্যাম্পিয়ন দেশটিকে ক্ষমতা দেখিয়েছে।

4-3 ব্যবধানে পরাজিত ভারত

বুধবারের ম্যাচে ভারতের সামনে রুখে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের ফার্নান্দিনহো। এদিন ভারতীয় অল স্টারসকে একাই তিন গোল খাইয়েছেন তিনি। করেছেন হ্যাটট্রিক। বয়স বাড়লেও, ফুটবলের ময়দানে তার ছাপ পড়তে দেননি ব্রাজিলিয়ান তারকা। গতকাল গোটা ম্যাচে নিজের দুর্দান্ত অবদান রেখেছিলেন তিনি। বল পায়ে এদিন এই ব্রাজিলিয়নের দাপট দেখে পুরনো ফার্নান্দিনহোকে খুঁজে পেয়েছিলেন দর্শকরা।

এদিন ভারতের বিপক্ষে ব্রাজিলের হয়ে চতুর্থ গোলটি করেছিলেন কিংবদন্তি রোনাল্ডিনহো। মূলত পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি এদিন ভারতের জালে বল জড়িয়ে ব্রাজিলের মর্যাদা রক্ষা করেছিলেন। অন্যদিকে ভারতের হয়ে ব্রাজিল ম্যাচে দাপট দেখালেন কেরলের তারকা ফুটবলার সিকে বিনীত। বিচক্ষণ ফুটবল খেলে সকলের নজর কাড়লেন তিনি। এদিন এই দক্ষিণী তারকার পা থেকে দুটি গোল পেয়েছিল ভারত।

আরও পড়ুন: “আমি ভেবেছিলাম ভারত আমাদের মেরে ফেলবে” হেরে বিস্ফোরক জাপানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী

বলাই বাহুল্য, ব্রাজিলের ম্যাচে প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। তবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের চাপে পড়ে শেষ পর্যন্ত হার স্বীকার করতে হয়েছে স্বদেশী ফুটবলারদের। বলে রাখা প্রয়োজন, কেরলের তারকা ফুটবলের পাশাপাশি ভারতের হয়ে তিন নম্বর গোলটি করেছিলেন পরিচিত তারকা অসীম বিশ্বাস। কিন্তু এসব সত্ত্বেও শেষ পর্যন্ত ভারতীয় দলকে জয় এনে দিতে পারেননি তিনি।

Leave a Comment