=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারত থেকে হঠাৎ ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ, প্রকাশ্যে এল বিস্ফোরক কারণ

সহেলি মিত্র, কলকাতাঃ ভারতের বাজারে বাংলাদেশের ইলিশ (Hilsa Fish) যেন এখন ডুমুরের ফুল হয়ে গিয়েছে। আজ থেকে কয়েক বছর আগেও পদ্মার ভালো মানের ইলিশ (Ilish) বাংলা তথা ভারতের বাজারগুলিতে দেখা যেত, কিন্তু এখন সেসব অতীত। উল্টে ভারত থেকে এখন মাছ পাঠাতে হচ্ছে ওপার বাংলায়। তবে এই ইলিশের মরসুমে আচমকাই বেঁকে বসল বাংলাদেশ (Bangladesh)। ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করে দিল দেশটি। হ্যাঁ ঠিকই শুনেছেন।

ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

বাংলাদেশের আচমকা এহেন ইলিশ আমদানি বন্ধ করার ঘটনাকে মোটেও ভালো চোখে দেখছে না আন্তর্জাতিক মহল। তাহলে কি বাংলাদেশ ভয় পাচ্ছে? ইলিশ নিয়ে ভারতের জনপ্রিয়তাকে আর ভালো চোখে নিতে পারছে না ঢাকা? এরকম নানা প্রশ্ন সকলের মনে ঘুরপাক খাচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার মৎস্য দফতরের তরফে ১০৩টি ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক কী কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে অবশ্য বাংলাদেশের তারেক রহমান সরকারের তরফে কোনও বক্তব্য পেশ করা হয়নি।

মাথায় হাত ব্যবসায়ীদের

এদিকে বাংলাদেশের এরকম হটকারি সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। আগামী দিনে বড়সড় লোকসানের মুখে পড়তে হবে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। গত কয়েক মাসে বাংলাদেশের প্রায় মাছ ব্যবসায়ীরা ৫৫০ টন ভারতীয় ইলিশ আমদানি করছিলেন। এই প্রথমবার এই মূল্যবান মাছটি উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থেকে যশোরের বেনাপোলে সীমান্ত অতিক্রম করছিল। সম্প্রতি কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঐতিহ্যবাহী ইলিশ ব্যবসার ধারায় যে পরিবর্তন এসেছে তা নিয়ে বক্তব্য পেশ করেছিলেন। এদিকে এই দাবির পরেই বাংলাদেশ বেঁকে বসেছে বলে অনেকে দাবি করছেন।

আরও পড়ুনঃ বিদেশের কোটি টাকার চাকরি ছেড়ে শুরু করেন UPSC-র প্রস্তুতি, প্রথম প্রচেষ্টাতেই IAS কনিষ্ক

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে এক বৈঠকের পর গুজরাট থেকে আসা প্রায় পুরো ইলিশ আমদানিই তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। আমদানিকারকরা বলেছেন, বাংলাদেশে ইলিশ আহরণ রেকর্ড পরিমাণ কমে যাওয়ার সময়ে এই পদক্ষেপ নেওয়ায়, বিগত কয়েক বছরের মতো এবারও উৎসবের মরসুমে ভারতে কোনো ইলিশ রপ্তানি করা হবে না। বহু মাছ আমদানিকারকরা বলেছেন যে, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যবসায়ীদের রপ্তানি লাইসেন্স না দিলে কলকাতার ইলিশ প্রেমীদের পদ্মা-মেঘনা নদী ব্যবস্থার মাছের স্বাদ পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। বাংলাদেশের ইলিশ তার স্বাদ, গুণমান ও গন্ধের জন্য বিখ্যাত। এই মাছ ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। অপরদিকে, গুজরাটের ইলিশ স্বাদে নিকৃষ্ট বলে বিবেচিত হয়।

ভারতের ইলিশ পদ্মার বলে চালানোয় বন্ধ আমদানি?

বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ বর্মন জানিয়েছেন, ভারত থেকে আমদানি করা নিম্নমানের ইলিশ কিছু বাজারে বাংলাদেশের ইলিশ বলে চালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠায় পারমিটগুলো স্থগিত করা হয়েছে। তিনি জানান, ‘স্বাদ ও মানের দিক থেকে বাংলাদেশের ইলিশ এবং গুজরাটের ইলিশের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। দামেরও বিরাট পার্থক্য আছে। অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যবসায়ী এই পরিস্থিতির সুযোগ নিয়ে গুজরাটের ইলিশকে বাংলাদেশের ইলিশ বলে বিক্রি করছিল। বাংলাদেশের মানুষ প্রতারিত হচ্ছিল, তাই এই সিদ্ধান্ত।’

Leave a Comment