=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বেড়েই চলেছে বৃষ্টির দাপট, শুক্রবারেও দক্ষিণবঙ্গে দুর্যোগ, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর মুখেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। আর সেই কারণে উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গে (South Bengal) দফায় দফায় ঝড়বৃষ্টি হয়েই চলেছে। শরৎ এলেও পুজোর আমেজ যেন বৃষ্টির জন্য আরও দুর্বল হয়ে যাচ্ছে। তবে এখনই রেহাই পাওয়া যাবে না বৃষ্টির হাত থেকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামীকাল (Weather Tomorrow) শুক্রবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই কাজে বেরোনোর আগে অবশ্যই ভালো করে জেনে নিন আগামীকালের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত।

আজকের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

গভীর নিম্নচাপের জেরে আগামীকাল শুক্রবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে জলমগ্ন অঞ্চলে নতুন করে দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিমি বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে।

আগামীকালের আবহাওয়া 

কলকাতায় আগামীকালের আবহাওয়া

কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে আগামীকাল। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েক দফায় প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে মাঝেমধ্যে রোদের দেখা মিললেও তা ক্ষণস্থায়ী। বজ্র বিদ্যুৎ এর পাশাপাশি ঘন্টায় প্রতি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ফলে সেখানেও জল জমার প্রবণতা রয়েছে। তবে শনিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় অর্ণব আসার আগেই ভাগীরথীর তাণ্ডব! শান্তিপুরে তলিয়ে গেল ৮টি বসতভিটে

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া। অন্যদিকে সিকিমে টানা বৃষ্টির কারণে বাড়ছে তিস্তার জল। ফুঁসছে অন্যান্য নদীও। পাহাড়ের আরও কিছু জায়গায় নতুন করে ধস নামার আশঙ্কা থাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

Leave a Comment