=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রকেটের গতিতে ছুটছে দেশের অর্থনীতি! GDP নিয়ে মিলল বিরাট খুশির খবর

আনিষা চৌধুরী, কলকাতা: জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে ভারতের অর্থনীতির গতিপ্রকৃতি বেশ ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হলেও দেশের অভ্যন্তরীণ চাহিদা ধরে রাখা সম্ভব হয়েছে। সেই চাহিদার জেরেই চলতি অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি (India GDP) বৃদ্ধির হার ৭ শতাংশের আশপাশে থাকতে পারে বলে মনে করছে একাধিক আন্তর্জাতিক সংস্থা। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এস অ্যান্ড পি), ফিচ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং ওইসিডি আগে যে পূর্বাভাস দিয়েছিল, তাতে পরিবর্তন এনেছে।

ওইসিডির পূর্বাভাসে বড় পরিবর্তন

ভারতের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব বজায় রেখেছিল প্যারিসভিত্তিক সংস্থা ওইসিডি। এর আগে চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৩ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল তারা। এবার সেই পূর্বাভাস ৮০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.১ শতাংশ করা হয়েছে। অর্থাৎ দেশের অভ্যন্তরীণ চাহিদা অর্থনীতির বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করছে সংস্থাটি।

এডিবিও ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করেছে। আগে ৬.৬ শতাংশ বৃদ্ধির কথা বলা হলেও এবার তা বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, রেটিং সংস্থাগুলির মধ্যে ফিচের পূর্বাভাস তুলনামূলকভাবে কিছুটা কম। এই সংস্থা ‘ভেরি স্ট্রং’ থেকে ‘ভেরি রোবাস্ট’ স্তরে বৃদ্ধির বিষয়টিকে উন্নীত করেছে। ফিচ জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশ হতে পারে।

আরও পড়ুন: মমতার প্রতীক মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মুদ্রাস্ফীতি নিয়ে সতর্কবার্তা

তবে অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়েও সতর্ক করেছে এস অ্যান্ড পি এবং ফিচ। তাদের মতে, চলতি অর্থবর্ষে মূল্যবৃদ্ধির হার অনেকটাই বেশি হতে পারে। পরিস্থিতি সামলাতে রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়ানোর পরিকল্পনা করতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সুদের হার ০.২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে এই দুই সংস্থা।

Leave a Comment