=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

LPG-র ভর্তুকি থেকে UPI, ফিক্সড ডিপোজিট, ১ অক্টোবর থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম

সহেলি মিত্র, কলকাতাঃ অক্টোবর মাস পড়তে খুব একটা দেরিও নেই। আর এ বছর অক্টোবর মাসে একের পর এক উৎসব রয়েছে। তবে কিছু ক্ষেত্রে নতুন মাসে আপনার পকেটের ওপর বিরাট চাপ পড়বে। এই সময়ে একাধিক নিয়মে (October Rule Changes) বদল আসতে চলেছে। অক্টোবর মাসের ১ তারিখ থেকে LPG সিলিন্ডার, দিল্লিতে মহিলাদের বিনামূল্যে বাসযাত্রা, ব্যবসায়িক UPI পেমেন্ট এবং সম্পত্তি কেনার কর প্রক্রিয়ায় বদল হবে। ১লা অক্টোবর থেকে কী পরিবর্তন হবে এবং কী হবে না, তা আপনার জেনে রাখা জরুরি।

LPG ভর্তুকির জন্য আধার বাধ্যতামূলক

অক্টোবর থেকে LPG ভর্তুকি পেতে আধার-ভিত্তিক বায়োমেট্রিক e-KYC বাধ্যতামূলক হবে। যাচাইকরণ না করলে যোগ্য গ্রাহক ভর্তুকি হারাতে পারেন। সেপ্টেম্বরে ১৪.২ কেজি সিলিন্ডারে প্রায় ২১০ টাকার পরোক্ষ ভর্তুকি ছিল। যেসব গ্রাহক এখনো বায়োমেট্রিক e-KYC সম্পন্ন করেননি, তাদের এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে, মনে রাখবেন যে যাচাইকরণ না করলেও এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধ করা হবে না।

UPI পেমেন্টের নিয়মেও বদল

১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি নির্বাচিত ব্যবসায়িক UPI লেনদেনে ০.৪% MDR চালুর প্রস্তাব রয়েছে। তবে এই চার্জ সাধারণ গ্রাহকদের দিতে হবে না। যদিও ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে এই চার্জ সর্বোচ্চ ৩০০ টাকা হতে পারে। তবে সাধারণ গ্রাহকদের ওপর সরাসরি এই চার্জ প্রযোজ্য হবে না।

NRI-দের জন্য জরুরি খবর

১ অক্টোবর থেকে NRI-দের কাছ থেকে স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে আবাসিক ব্যক্তি বা HUF-এর TDS প্রক্রিয়া সহজ হবে। নতুন আয়কর আইনে PAN-ভিত্তিক প্রক্রিয়া ও ফর্ম ১৪১ ব্যবহারের ফলে আলাদা TAN নেওয়ার প্রয়োজন থাকবে না। এতে ক্রেতাদের কর সংক্রান্ত নিয়মকানুন মেনে চলার ঝামেলা কমবে। এর মানে এই নয় যে অনাবাসী ভারতীয়দের সম্পত্তি ক্রয়ের উপর টিডিএস বাতিল করা হয়েছে। কর কাটার দায়িত্ব আগের মতোই থাকবে; শুধুমাত্র তা জমা দেওয়া এবং রিপোর্ট করার প্রক্রিয়া পরিবর্তিত হবে।

মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রার কার্ড

১ অক্টোবর থেকে দিল্লিতে মহিলা ও ট্রান্সজেন্ডার যাত্রীদের বিনামূল্যে DTC ও ক্লাস্টার বাসে যাতায়াতের নিয়ম বদলাচ্ছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাগজের গোলাপি টিকিট মিললেও, এরপর বিনামূল্যে ভ্রমণের জন্য সহেলী পিঙ্ক স্মার্ট কার্ড ট্যাপ করতে হবে। স্মার্ট কার্ড না থাকলে সাধারণ টিকিট কেটে ভাড়া দিতে হতে পারে। প্রথমবার কার্ড বিনামূল্যে মিলবে, তবে হারিয়ে বা নষ্ট হলে নতুন কার্ডের জন্য ৫৯ টাকা দিতে হবে।

আরও পড়ুনঃ টাকা দিয়ে সাহায্য করে সাধারণ মানুষ, ক্যাটালিনা চ্যানেল জয় মেদিনীপুরের মেয়ে আফরিনের

বদলে যাবে FD-র নিয়ম

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাল্ক ডিপোজিট সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে। এর ফলে, এখন থেকে ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের ফিক্সড ডিপোজিট (FD) বাল্ক ডিপোজিট হিসেবে বিবেচিত হবে। আগে এই সীমা ছিল ২ কোটি টাকা। ব্যাঙ্কগুলো তাদের প্রয়োজন অনুযায়ী বাল্ক এফডি-র ওপর বিভিন্ন সুদের হার নির্ধারণ করতে পারবে। সুদের হার সংক্রান্ত নতুন নিয়মাবলীও ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

Leave a Comment