=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারতকে চ্যালেঞ্জ জানাবে কোন দল? দেখে নিন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসের (Asian Games) কোয়ার্টার ফাইনালে  সরাসরি জায়গা করে নিয়েছে ভারতীয় পুরুষ দল (Team India)। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তানের মতোই ব়্যাঙ্কিংয়ের কারণে সরাসরি শেষ আটের লড়াইয়ে জায়গা পেয়েছে ভারত। এখন প্রশ্ন, কোয়ার্টার ফাইনালের মঞ্চে ভারতীয় দলের মুখোমুখি হবে কারা? আপাতত ভারতের শেষ আটের প্রতিপক্ষ চূড়ান্ত না হলেও আজকের ম্যাচের পরই গোটা চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। বোঝা যাবে ভারতীয় দল এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে কাদের মুখ দেখবে!

কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে পারে কোন দল?

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে অংশ নিয়েছে মোট 10টি দল। আফগানিস্তান, জাপান এবং নেপাল রয়েছে A গ্রুপে। অন্যদিকে হংকং, মালয়েশিয়া এবং ওমান রয়েছে B গ্রুপে। নিয়ম অনুযায়ী, এই দুই গ্রুপের শীর্ষ দুই দল জায়গা পাবে কোয়ার্টার ফাইনালে। তাদের সাথেই লড়াই হবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের। বলে রাখি, এই মুহূর্তে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে A গ্রুপে 2 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আফগানিস্তান। দুই নম্বরে নেপাল এবং তিন নম্বরে রয়েছে জাপান।

অন্যদিকে, B গ্রুপে একটি ম্যাচ খেলে 2 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানে রয়েছে মালয়েশিয়া। এছাড়া দ্বিতীয় স্থানে ওমান এবং তিন নম্বরে হংকং। কাজেই তালিকার বর্তমান অবস্থান দেখলে এই মুহূর্তে কোয়ার্টার ফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ নেপাল। তবে আজ নেপাল বনাম আফগানিস্তান ম্যাচের ফলাফল প্রকাশিত হওয়ার পরই ঠিক হবে কোয়ার্টার ফাইনালে ভারত নেপাল নাকি আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। তবে একটা বিষয় খুব পরিষ্কার, আগামী 28 সেপ্টেম্বর এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে নেপাল এবং আফগানিস্তানের মধ্যে যে কোনও একটি দল।

আরও পড়ুন: টাকা দিয়ে সাহায্য করে সাধারণ মানুষ, ক্যাটালিনা চ্যানেল জয় মেদিনীপুরের মেয়ে আফরিনের

উল্লেখ্য, এশিয়ান গেমসে যদি পাকিস্তানের কথা বলা হয় সেক্ষেত্রে এই দলটি খেলবে B গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে। এছাড়া শ্রীলঙ্কা 29 সেপ্টেম্বর এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে A গ্রুপের এক নম্বর দল এবং বাংলাদেশ B গ্রুপের শীর্ষস্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে। ভারতের পাশাপাশি এই ম্যাচগুলির দিকেও নজর থাকবে ক্রিকেট ভক্তদের।

Leave a Comment