=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কীভাবে এশিয়ান গেমসে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? বুঝে নিন সহজ অঙ্ক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে এশিয়ান গেমস (Asian Games)। র‌্যাঙ্কিংইয়ের সুবাদে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়ে গিয়েছে ভারতীয় পুরুষ দল। সেই তালিকায় নাম রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কারও। সব মিলিয়ে মোট এই চারটি দল সরাসরি শেষ আটের লড়াইয়ে অংশগ্রহণ করতে চলেছে। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে এই টুর্নামেন্টে কি অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ (India Vs Pakistan)? কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে কি দেখা যাবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বির লড়াই?

এশিয়ান গেমসে কীভাবে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান?

প্রথমত বলে রাখি, চলতি এশিয়ান গেমসে যেহেতু ভারত এবং পাকিস্তান একই গ্রুপে নেই এবং সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করতে চলেছে ফলে শেষ আটের লড়াইয়ে এই দুই দলের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। একইভাবে সেমিফাইনালেও ভারত এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে না। তাহলে কি এবারের টুর্নামেন্টে দেখাই যাবে না দুই দলের ম্যাচ? না, এমনটা বললে ভুল হবে। শুধুমাত্র এশিয়ান গেমসের ফাইনালেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত এবং পাকিস্তানের।

বলাই বাহুল্য, চলতি টুর্নামেন্টের ফাইনালে ভারত এবং পাকিস্তানকে মুখোমুখি হতে হলে দুটি দলকেই নিজেদের সর্বস্ব দিয়ে খেলতে হবে এবং পরবর্তী ম্যাচগুলোতে জিততে হবে। এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী যদি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত প্রত্যেকটি ম্যাচ জিতে যেতে পারে সেক্ষেত্রে দুই দলই যাবে ফাইনালে। তাতে মহামঞ্চে অনুষ্ঠিত হতে পারে ভারত এবং পাকিস্তানের মহাযুদ্ধ।

আরও পড়ুন: এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারতকে চ্যালেঞ্জ জানাবে কোন দল? দেখে নিন

উল্লেখ্য, আগামী 28 সেপ্টেম্বর এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ভারত। এই আসরে ভারতের মুখোমুখি হবে চলতি এশিয়ান গেমসের এ গ্রুপের দল নেপাল। কারণ আজকের ম্যাচে প্রতিবেশী দেশের ক্রিকেট দল হারিয়ে দিয়েছে আফগানিস্তানকে। সেই সূত্রেই তারা কোয়ার্টার ফাইনালে ভারতকে চ্যালেঞ্জ জানাবে।

Leave a Comment