বিক্রম ব্যানার্জী, কলকাতা: অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (Mamata Trinamool) 4টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল CID। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন মমতা। সেখানে স্বস্তি না পেয়ে সোজা সুপ্রিম কোর্টে মুভ করেছিলেন তৃণমূল নেত্রী। তবে তাতে লাভের লাভ কিছুই হল না। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। এক কথায়, উপনির্বাচন এবং পুরসভা ভোটের আগে বড়সড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল!
মামলা ফেরত এলো হাইকোর্টে
দলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্টে সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন মমতা। সেই মামলার শুনানি চলাকালীন বৃহস্পতিবার, তৃণমূলের হয়ে আদালতে একাধিক অভিযোগ তোলেন আইনজীবী অভিষেক সিঙ্ঘভি। তিনি বলেন, বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণরূপে পঙ্গু করে রাখা হয়েছে। দল চালানোর জন্য মাসে অন্তত 12 কোটি টাকা দরকার। উপনির্বাচন চলছে। দলের বার্ষিক খরচ 212 কোটি টাকা।
বলাই বাহুল্য, এর আগে গত 11 আগস্ট তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, দলের দৈনন্দিন খরচ মেটানোর জন্য একজন প্রশাসক নিয়োগ করা হবে। তাঁর মাধ্যমেই হবে সব কাজ। সেই মতোই তৃণমূল কংগ্রেস কিছু টাকা পেলেও গোটা দল চালাতে মাসে 12.15 কোটি টাকা প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়দের। তৃণমূলের পক্ষের আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের পক্ষ থেকে সলিসিটার জেনারেল সওয়াল করেন। বক্তব্য রাখেন ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের আইনজীবীও।
আরও পড়ুন: ৪৫ রানে অলআউট, শ্রীলঙ্কাকে কাঁদিয়ে ফাইনালে পাকিস্তানের সামনে পড়ল ভারত
এদিন সব পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে কোন তৃণমূল আসল সেটা নিশ্চিত হওয়া দরকার। তাই দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। এর ফলে কলকাতা হাইকোর্টে ফিরে এলো মামলা। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করায় মমতা তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত সিদ্ধান্ত বহাল রইল।