সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকার এবার বার্ধক্য ভাতার (Old Age Pension) পাশাপাশি বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ৫০০ টাকা বাড়িয়ে করেছে ১৫০০ করে। এমনকি তা আগামী দিনে আরও ৫০০ টাকা বাড়িয়ে ২০০০ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত মাসেই এই বর্ধিত হারে ভাতার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। তবে অনেকেই বার্ধক্য ভাতার টাকা অ্যাকাউন্টে ঢুকছে কিনা তা জানতে লাইন দিচ্ছেন ব্যাংকে। তবে বর্তমান ডিজিটাল যুগে বাড়িতে বসেই চেক করা যাচ্ছে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার স্ট্যাটাস। রইল প্রসেস।
বার্ধক্য ভাতা ঢুকছে কিনা চেক করুন এভাবে
আগে এই প্রকল্পের স্ট্যাটাস চেক বন্ধ থাকলেও নতুন করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তা চালু করা হয়েছে। বাড়িতে বসে নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমেই চেক করে নিতে পারবেন আপনার পেমেন্টের স্ট্যাটাস। তার জন্য আপনাকে নিম্নলিখিত প্রসেস ফলো করতে হবে—
- প্রথমেই নিজের মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার ওপেন করে সার্চ করুন ‘Samarth’।
- এরপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করুন।
- এরপর প্রথমে আপনাকে স্কিম সিলেক্ট করতে হবে। বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে ওল্ড এজ পেনশন বেছে নিতে হবে।
- এরপর আপনি কীসের মাধ্যমে সার্চ করবেন তা সিলেক্ট করতে হবে। সেখানে আপনি ফোন নম্বর, বেনিফিসারি আইডি বা আধার নম্বর সিলেক্ট করতে পারেন।
- এরপর আপনাকে আধার নম্বর বা মোবাইল নম্বর বসাতে হবে।
- এরপর ক্যাপচা কোড পূরণ করে সার্চ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সেখানে আপনি বেনিফিসারি আইডি, আবেদনকারীর নাম, ঠিকানা, ব্যাংকের তথ্য এবং স্ট্যাটাস দেখতে পাবেন।
- তবে কোন মাসে ভাতার টাকা পেলেন তা জানার জন্য আপনাকে ‘View’ অপশনটিতে ক্লিক করতে হবে।
- এবার আপনার সামনে সম্পূর্ণ স্ট্যাটাস শো হবে। সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন, কোন মাসের টাকা আপনার অ্যাকাউন্টে সফলভাবে ঢুকেছে এবং কোন মাসের টাকা পেন্ডিং রয়েছে।
আরও পড়ুন: অক্টোবরে ১২ দিন বন্ধ দোকান, সপ্তমীর আগেই রেশন তোলার পরামর্শ গ্রাহকদের
প্রসঙ্গত, এই ওয়েবসাইট থেকে শুধুমাত্র বার্ধক্য ভাতা নয়, বরং বিধবা ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী পেনশন প্রকল্প, কৃষক বন্ধু, জয় জোহারসহ একাধিক প্রকল্পের স্ট্যাটাস সহজেই চেক করা যায়।