=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুজোর আগেই খুলছে দ্বিতীয় ফারাক্কা সেতু, কবে?

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর মুখে বড় উপহার পেতে চলেছেন বঙ্গবাসী। অবশেষে খুলতে চলেছে দ্বিতীয় ফারাক্কা (Second Farakkar Bridge) ব্রিজ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এই ব্রিজের ফলে বদলে যাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ। নতুন ফারাক্কা ব্রিজ একটি চালু হওয়ার আগেই বদলে গেছে ফারাক্কা ব্যারেজের যানজট। এখন আর সে রকম যানজট হয় না, পাশের ব্রিজটিও চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা।

পুজোর আগেই খুলে যাচ্ছে দ্বিতীয় ফারাক্কা সেতু?

জানা গিয়েছে, মালদার দিক থেকে কলকাতার দিকে যাওয়া এক সাইডের ব্রিজ চালু আছে। এবার ফারাক্কার দিক থেকে মালদার দিকে যাওয়া ব্রিজটা চালু হয়ে গেলেই বদলে যাবে পুরো যোগাযোগ ব্যবস্থা। এটিই হল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু, যা গঙ্গা নদীর ওপর নির্মিত। এই সেতুটি প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ। সেতুটিতে চারটি লেন রয়েছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই ব্রিজটি।

১৫ অক্টোবর খুলতে পারে সেতু?

পুরনো ব্রিজের ওপর দিয়ে দুই বঙ্গের মধ্যে যাতায়াত করা খুবই কষ্টের ছিল। তবে সেসব অতীত হতে চলেছে। এর কারণ, শীঘ্রই চালু হতে চলেছে দ্বিতীয় ফারাক্কা সেতুটি। একবার এটি চালু হয়ে গেলে পুরনো ব্রিজটির ওপর চাপ অনেকটাই কমবে। দুই বঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় আরও ভালো হবে বলে ধারণা। চার লেনের এই সেতু তৈরিতে খরচ হয়েছে ৫২১ কোটি টাকা।

আরও পড়ুনঃ বেআইনি বসবাসের অভিযোগে মুম্বাইয়ে গ্রেফতার ১৩ বাংলাদেশি, উদ্ধার ২০টি সিম কার্ড

দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে সাধারণ যাত্রী—সবার যাত্রার সময় কমার পাশাপাশি বাড়বে যানবাহনের গতি। এই নতুন ব্রিজটিতে একটি বিশেষ সুবিধা থাকবে। নিশ্চয়ই ভাবছেন, সেটি কী? তাহলে জানিয়ে রাখি, এতে থাকবে একটি জরুরি লেন। কোনও গাড়ি মাঝপথে বিকল হলে সেটিকে ওই লেনে সরিয়ে রেখে সারাই করা যাবে। ফলে মূল সড়কে যান চলাচল থমকে যাওয়ার সম্ভাবনাও কমবে।

Leave a Comment