=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দাবি জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ ইন্ডি জোট

আনিষা চৌধুরী, কলকাতা: নির্বাচন কমিশনকে ঘিরে তৈরি হওয়া বিরোধ ধীরে ধীরে আরও তীব্র হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) দ্বারস্থ হতে চলেছে INDIA জোট। রাষ্ট্রপতির মুখোমুখি হয়ে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নিজেদের অভিযোগ জানাতে চান বিরোধী শিবিরের নেতারা। পাশাপাশি, মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের উদ্দেশ্যে মিছিলও করেন INDIA জোটের সাংসদরা।

INDIA জোটের নেতাদের দাবি কী?

ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) ঘিরেই মূলত বিরোধীদের আপত্তি। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ায় যাঁরা প্রকৃত ভোটার, তাঁদের নামও বাদ পড়ার আশঙ্কা রয়েছে। যোগ্য ব্যক্তিরা কেন নিজের অধিকার থেকে বঞ্চিত হবেন? INDIA জোটের নেতারা দাবি করছেন, ভোটার তালিকায় যে নামগুলি বাদ গিয়েছে সেগুলি পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে এবং এই SIR প্রক্রিয়া বন্ধ করতে হবে। একইসঙ্গে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও সামনে রেখেছে তারা।

এই দাবিকে সামনে রেখেই মঙ্গলবার সংসদ থেকে নির্বাচন কমিশনের সদর দফতর ‘নির্বাচন সদন’-এর দিকে এগোন বিরোধী সাংসদরা। মিছিলে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে-সহ একাধিক নেতা। তবে পুলিশ বেশি দূর এই মিছিল গড়াতে দেয়নি। সংসদ এলাকার কাছেই মিছিল আটকে দেওয়া হয়। পরে কয়েকজন বিরোধী নেতাকে আটকও করা হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর INDIA জোটের বৈঠকে এই আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল। সেখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে যৌথ আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। ৬ অক্টোবর মিছিল এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, এই দুই কর্মসূচিই সেই পরিকল্পনার অংশ। আগামী দিনগুলিতে আন্দোলন আরও জোরদার করার কথাও জানিয়েছে বিরোধী দলগুলি।

বিরোধীদের অভিযোগ, এখনও পর্যন্ত নির্বাচন কমিশন যা যা করেছেন সেগুলি অনৈতিক। তাঁর কাজ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং SIR-এর মাধ্যমে ভোটার তালিকায় যোগ্য ব্যক্তিদের প্রতি অবিচার হচ্ছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগগুলি অস্বীকার করেছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। ফলে SIR-কে ঘিরে বিরোধী দল ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত আরও প্রখর হয়ে উঠছে।

আরও পড়ুন: লাগবে না হিটিং মেশিন, পুজোর আগে ঘরেই করুন চুল স্ট্রেট, রইল টিপস

রাষ্ট্রপতির কাছে INDIA জোটের নেতারা কী বক্তব্য রাখেন এবং তাঁদের দাবির বিষয়ে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment