=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“৪৮ ঘণ্টার মধ্যে করতে হবে আত্মসমর্পণ, নাহলে…” প্রশান্ত বর্মনকে কড়া নির্দেশ হাইকোর্টের

আনিষা চৌধুরী, কলকাতা: রাজগঞ্জের প্রাক্তন BDO প্রশান্ত বর্মনকে (Prashanta Barman) ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে প্রথমে তাঁর স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তির তালিকা তৈরি করা হবে এবং বাজেয়াপ্ত করা হবে।

বেতন নিয়ে বড় নির্দেশ আদালতের?

মামলাটি শুনানির সময় আদালতের তরফে প্রশ্ন ওঠে, একজন অভিযুক্ত দীর্ঘদিন ধরে আত্মগোপন করে রয়েছেন, তা সত্ত্বেও কীভাবে সরকারি কোষাগার থেকে তাঁর বেতন দেওয়া হচ্ছে? এতদিন ধরে চেষ্টা করেও তাঁকে গ্রেফতার করতে পারছে না পুলিশ? এখনও পর্যন্ত প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতিরা। আদালতের নির্দেশ, প্রশান্ত বর্মনের বেতন আর দেওয়া যাবে না।

আর অনন্তকাল অপেক্ষা করবে না আদালত, তাঁকে আত্মসমর্পণের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির বিস্তারিত তালিকা তৈরি করতে হবে। এরপর সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও শুরু করা হবে। অর্থাৎ লুকিয়ে থেকে আর পাড় পাবে না অভিযুক্ত।

এই মামলার তদন্তের অগ্রগতি নিয়েও আদালত জানতে চেয়েছে। তদন্তকারী সংস্থা CID-কে পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ, শুধু অভিযুক্তের আত্মসমর্পণ নয়, তদন্ত কোন পর্যায়ে রয়েছে এবং তাঁকে ধরতে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তারও হিসাব আদালতের সামনে দিতে হবে।

আরও পড়ুন: মহালয়ার আগেও দক্ষিণে বাদ সাধবে বৃষ্টি? জারি হলুদ সতর্কতা, আগামীকালের আবহাওয়া

এর আগেও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় কলকাতা হাই কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। পাশাপাশি আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে কেন্দ্র করে পরবর্তী আইনি প্রক্রিয়াও গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এইবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনি ধরা দেন কি না সেটাই দেখার বিষয়।

Leave a Comment