=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সরকারি চাকরি পাচ্ছেন ৭৮ জন ক্রীড়াবিদ, নিয়োগ প্রক্রিয়া শুরু করল নবান্ন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রীড়াক্ষেত্রে সফল হয়েই এবার রাজ্য সরকারের (Government Of West Bengal) কাছ থেকে বড় পুরস্কার পেতে চলেছেন ক্রীড়াবিদরা। তাঁদের সরকারি চাকরিতে নিয়োগ করা হবে এই প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতোই এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল নবান্ন (Nabanna)। যুব পরিষেবা এবং ক্রীড়া দপ্তরের সুপারিশ করা 78 জনের জন্য কর্মী বর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরে বিশেষ ব্যবস্থায় নতুন পদ তৈরি হয়েছে। সেই পদগুলিতেই নিয়োগ করা হবে খেলোয়াড়দের (Job For Players)।

কোন কোন পদে হবে নিয়োগ?

রাজ্য সরকারের তরফে কর্মী বর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরে যে নতুন 78টি পদ তৈরি হয়েছে সেই পদগুলির মধ্যে 47টি গ্রুপ ডি পদ, 21টি নিম্ন বিভাগীয় সহকারী পদ এবং 10টি উচ্চ বিভাগীয় সহকারী পদ রয়েছে। মূলত যোগ্যতা অনুযায়ী ক্রীড়াবিদদের সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করবে রাজ্য সরকার। যেহেতু রাজ্যের তরফে সরাসরি ক্রীড়াবিদদের নিয়োগ করে চাকরি দেওয়া হবে ফলে এতে শূন্যপদে কোনও প্রভাব পড়বে না।

বলাই বাহুল্য, যে 78 জনকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে তাঁদের প্রত্যেকের জন্যই ভেরিফিকেশন রোল প্রকাশ করেছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, প্রয়োজনীয় নথি সহ সমস্ত যাচাইপত্র আগামী 15 দিনের মধ্যেই নবান্নে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক কথায় বলাই যায়, নিজেদের সাফল্যের সাথে সাথে বাংলার নাম উজ্জ্বল করা ক্রীড়াবিদদের স্বীকৃতি দিতে এবার সরকারি চাকরির দিগন্ত খুলে দিল নবান্ন।

আরও পড়ুন: অভিনয় ছেড়ে ভারতীয় সেনার হয়ে কার্গিল যুদ্ধে নেমেছিলেন নানা পাটেকর, জানেন না অনেকে

প্রসঙ্গত, বাংলায় দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, রাজ্যের ক্রীড়াবিদরা নানান দিক থেকে উপেক্ষিত হচ্ছেন। সরকারি চাকরির ক্ষেত্রেও তাঁদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে সরকার। মূলত পূর্বতন সরকারের আমলে এ নিয়ে নানান প্রশ্ন উঠলেও বাংলার মসনদে ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই রাজ্যের খেলোয়াড়দের সরকারি চাকরিতে নিয়োগের মাধ্যমে স্বীকৃতি দিচ্ছে নবান্ন।

Leave a Comment