=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে টিম ইন্ডিয়াকে জেতালেন দুর্গাপুরের ছেলে অভিপ্রায় বিশ্বাস

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার(India Vs Australia) বুকে ভয় ধরিয়েছেন দুর্গাপুরের ছেলে অভিপ্রায় বিশ্বাস (Abhiprai Biswas) । সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব 19 যুব টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত। সেই আসরেই ব্যাট হাতে দাপট দেখান বাংলার ছেলে অভিপ্রায়। ব্যাটিং দক্ষতা দিয়ে সকলকে মুগ্ধ করার সাথে সাথে উইকেটের পেছনে থেকেও ভারতকে সব রকম সাহায্য করেছেন তিনি। সেই সূত্রেই খুব সহজেই অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিপ্রায়ের দাপট

গত 23 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 19 টেস্ট। দুই টেস্ট সিরিজের প্রথমটিতে রাজকোটে দাপট দেখিয়ে এক ইনিংস এবং 48 রানে জয় হাসিল করে ভারত। এই আসরে সুযোগ না পেলেও দ্বিতীয় যুব টেস্টে নিজের ক্ষমতা দেখালেন বাংলার ছেলে অভিপ্রায়। টেস্টের প্রথম দিনেই উইকেটের পেছনে দাঁড়িয়ে তিনটি দুর্ধর্ষ ক্যাচ ধরার পাশাপাশি দুটি স্টাম্পিং করে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামান তিনি।

বলাই বাহুল্য, এদিন ভারতীয় বোলারদের সামনে 174 রানে অলআউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া ব্রিগেড। যার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে দুর্গাপুরের ছেলের। শুধু তাই নয় ব্যাট হাতে মাঠে নেমেই এদিন ভারতের হয়ে 62 বলে 73 রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিপ্রায়। 11টি চার ও দুটি ছয় মেরে নিজের ইনিংস একেবারে সাজিয়ে নিয়েছিলেন তিনি। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 151 করেই ইনিংস শেষ করেছিল অজিরা। তাতেই শেষ পর্যন্ত মাঠে নেমে মাত্র 11 রান করতেই জিতে যায় ভারত।

আরও পড়ুন: আইন ভেঙে হয়েছে জ্ঞানেশ কুমারদের নিয়োগ? সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে দুই ম্যাচের টেস্টে চুনকাম করার পর একদিকে যেমন ভারতীয় দলের প্রশংসা করছেন ভক্তরা, ঠিক একইভাবে প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন দুর্গাপুরের ছেলে অভিপ্রায়ও। অস্ট্রেলিয়াকে হারাতে তাঁর অবদান যে অনস্বীকার্য। ভারতীয় দলের হয়ে এমন অনবদ্য পারফরমেন্স দেখানোর পর অনেকেই মনে করছেন, এভাবে খেলতে থাকলে অভিপ্রায় বিশ্বাসের জন্য খুলে যেতে পারে ভারতের সিনিয়র টিমের দরজা।

Leave a Comment