=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিশ্বকাপে মেসিদের চাপে ফেলা ভোজিনহা আসবেন কলকাতায়! খেলবেন ISL?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপে নিজের দেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। চাপে ফেলেছিলেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে। কেপ ভার্দের (Cabo Verde) গোলকিপার সেই ভোজিনহা (Vozinha) এবার নাকি কলকাতায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL এও খেলতে আসতে পারেন তিনি। এছাড়াও কলকাতায় ফুটবলের জনপ্রিয়তা কতটা, ভারতে কত সংখ্যক মানুষ ফুটবল পছন্দ করেন এসব তথ্যও নাকি জানতে চেয়েছেন তিনি। আর এই সবটাই জানিয়েছেন বাঙালি ক্রীড়াসংগঠক শতদ্রু দত্ত।

কলকাতায় আসবেন ভোজিনহা?

এবছরের ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিল কেপ ভার্দে। আর সুযোগ পেতেই তার সদ্ব্যবহারও করেছিলেন ভোজিনহারা। 40 বছর বয়সে নিজের দলকে বিশ্বকাপের মঞ্চে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়ে অসংখ্য প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি। তাঁর অনবদ্য লড়াই মুগ্ধ করেছিল বিশ্ববাসীকে। শতদ্রুর সাথে গত বৃহস্পতিবার মধ্যাহ্নভোজে বসে ভারতীয় ফুটবল সম্পর্কে নানান তথ্য জেনে নিয়েছেন কেপ ভার্দের অধিনায়ক।

এদিন, ভারতীয় ফুটবল সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছিলেন ভোজিনহা। কলকাতার মানুষ কতটা ফুটবল পছন্দ করেন তা নিয়েও প্রশ্ন করেছিলেন তিনি। জানতে চেয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কেও। খাওয়ার টেবিলে বিদেশি ফুটবলারকে ISL সম্পর্কে সমস্ত তথ্য দিয়েছিলেন শতদ্রু। আর তারপরেই নাকি ভোজিনহা জানিয়েছিলেন, সুযোগ পেলে অবশ্যই ইন্ডিয়ান সুপার লিগে খেলবেন তিনি। এছাড়াও কলকাতার ফুটবল সংস্কৃতিতে মুগ্ধ তিনি। সব ঠিক থাকলে নাকি খুব শীঘ্রই শহরে পা রাখতে পারেন এই বিদেশি গোলকিপার।

আরও পড়ুন: পার্থিব প্যাটেলের ওপেনিং পার্টনার, ভারত ছেড়ে নিউজিল্যান্ডের হয়ে খেলে নিলেন অবসর

এর আগে এমিলিয়ানো মার্টিনেজ ও রেনে হিগুয়েতার মতো দক্ষ গোলকিপারদের ভারতে নিয়ে আসার উদ্যোগ নিয়েছিলেন শতদ্রু দত্ত। তাছাড়াও লিওনেল মেসির পাশাপাশি দিয়েগো মারাদোনা, পেলে, রোনালদিনহো, কাফুর মতো প্লেয়ারদের শহরে নিয়ে এসেছিলেন শতদ্রু দত্ত। এবার কি তাঁর হাত ধরেই কলকাতায় আসবেন কেপ ভার্দের অধিনায়ক? প্রশ্নটা এখন বাংলার বহু ফুটবল ভক্তের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভোজিনহাদের সাথে মধ্যাহ্নভোজ সহ একাধিক রঙিন মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন শতদ্রু দত্ত। এদিন শতদ্রুর সাথে ছিলেন বার্সেলোনা ও জুভেন্টাসের প্রাক্তন তারকা আর্তুরো ভিদালও। তিনি আবার একটা সময় বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ ছিলেন।

Leave a Comment