=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাসের পারমিট করিয়ে দিতে ৯০ হাজার টাকা ঘুষ, হাতেনাতে গ্রেফতার RTO অফিসার সহ এক দালাল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাসের পারমিট করিয়ে দেওয়ার নাম করে 90 হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার রাজ্য পরিবহণ কর্তৃপক্ষের (RTO) এক আঞ্চলিক আধিকারিক (RTO Officer) এবং এক দালাল। তাঁদের দুজনকেই গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের দুর্নীতিদমন শাখা। আজ অর্থাৎ শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আর তারপরেই ছড়িয়েছে চাঞ্চল্য।

ঠিক কোন কারণে গ্রেফতার?

পশ্চিমবঙ্গ দুর্নীতিদমন শাখা সূত্রে খবর, এসটিএ-র অধীনস্থ একটি বাসের পারমিট নবীকরণ এবং পরিবর্তনের জন্য আবেদনকারীর কাছে বিভিন্ন উপায়ে 1 লাখ টাকা দাবি করেছিলেন ওই সংশ্লিষ্ট আধিকারিক। পরবর্তীতে দর কষাকষি করে সেই অর্থ নামিয়ে আনা হয় 90 হাজারে। অভিযোগকারী জানিয়েছেন, শেষ পর্যন্ত ঘুষ বাবদ 90 হাজার টাকা দিতে রাজি না হয়ে সরাসরি পশ্চিমবঙ্গ দুর্নীতিদমন শাখার দ্বারস্থ হন তিনি।

জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তড়িঘড়ি ওই আধিকারিককে হাতেনাতে ধরার পরিকল্পনা করেন তদন্তকারীরা। সেই মতোই শুরু হয় প্রস্তুতি। এরপর অভিযোগকারীর কাছ থেকে হাতে নাতে টাকা নিতে গিয়ে পাকড়াও করা হয় অভিযুক্ত ওই আধিকারিককে। শুধু তাই নয়, ওই অধিকারের সহযোগী এক দালালকেও গ্রেফতার করে দুর্নীতিদমন শাখা।

 

আরও পড়ুন: বিশ্বকাপে মেসিদের চাপে ফেলা ভোজিনহা আসবেন কলকাতায়! খেলবেন ISL?

এই দুর্নীতির নেপথ্যে কোনও বড়সড় চক্র রয়েছে কিনা বা কোনও বড় সরকারি আমলা এই ঘটনায় যুক্ত রয়েছেন কিনা সেই সংক্রান্ত তথ্য এখনও পর্যন্ত মেলেনি। তবে সবটাই খতিয়ে দেখছেন পশ্চিমবঙ্গ দুর্নীতিদমন শাখার তদন্তকারী আধিকারিকরা। তবে অনেকেই মনে করছেন, এই ধরনের ঘটনার পর বহু অসাধু ব্যক্তি বা সরকারি আধিকারিক সতর্ক হয়ে যাবেন।

Leave a Comment