প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পোহালেই মহালয়া (Mahalaya 2026), ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় বেজে উঠেছে পুজোর গান, চলছে মণ্ডপ সজ্জার শেষ প্রস্তুতি। অনেক জায়গায় মণ্ডপে এসে গিয়েছে মায়ের মূর্তি। কিন্তু এদিকে রাজ্যে পুরোপুরি থামেনি বৃষ্টি। সময়ে সময়ে আকাশের মুখ ভার হচ্ছে আর মেঘ গর্জন করে দক্ষিণ থেকে উত্তরবঙ্গে (North Bengal) হঠাৎ করেই হয়ে চলেছে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস, পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনাতেও ভিজতে পারে বাংলা। অর্থাৎ আগামীকাল (Weather Tomorrow) মহালয়ার দিন দক্ষিণ বঙ্গসহ উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে।
আজকের আবহাওয়া
আজ, সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে। যদিও মাঝেমধ্যে রোদের দর্শনও পাওয়া গিয়েছে। তবে গতকালের মত আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। শুধু তাই নয় উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইবার পাশাপাশি হালকা বৃষ্টি হয়েছে দার্জিলিং জলপাইগুড়িতে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার মহালয়ার দিন সকাল থেকেই মেঘ মুক্ত পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। মাঝেমধ্যে হালকা মেঘের আনাগোনা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বিকেলের দিকে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বাকি জেলায় মূলত শুকনো আবহাওয়া থাকবে। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
মহালয়ার দিন কলকাতায় সকাল থেকেই পরিষ্কার আবহাওয়া থাকবে। তবে মাঝেমধ্যেই রোদের তেজ কম দেখা যাবে এবং তার সঙ্গে আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাবে। বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বা মহালয়ার পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো থাকবে আবহাওয়া। তবে পুজোর কয়দিনে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: নন্দীগ্রামে ঐতিহাসিক জয় হাসিরানি রথের, রেজিনগরেও নজরকাড়া ফলাফল বিজেপির
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে আগামীকাল শনিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায়। যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি। শুধু বৃষ্টি নয়, এর পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে পুজোর সময় বৃষ্টি সেখানে প্রায় হবে না বলেই আশঙ্কা করা হচ্ছে।