=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মহালয়ার দিন একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল, রইল তালিকা

সহেলি মিত্র, কলকাতাঃ মহালয়ার দিনে আপনিও কি ট্রেনে করে কোথাও যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য। পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেটা অনুযায়ী, শনিবার মহালয়ার (Mahalaya 2026) দিনে চক্র রেলওয়ের ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। এদিন বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, সেইসঙ্গে বহু ট্রেন বাতিলও করা হয়েছে।

চক্ররেল নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

পূর্ব রেল (Eastern Railways Zone) জানিয়েছে, ‘মহালয়া’ উপলক্ষ্যে ১০ অক্টোবর শনিবার ভোরবেলা থেকে বহু সংখ্যক পুণ্যার্থী গঙ্গা নদীতে স্নান করতে আসতে পারেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেপুটি কমিশনার অফ পুলিশ, বন্দর বিভাগ, কলকাতা শনিবার ভোর ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চক্র রেলওয়ের (Circular Railway) পরিষেবা বন্ধ রাখার অনুরোধ করেছেন। এদিন চক্র রেলওয়ের নিম্নলিখিত ট্রেনগুলি নীচের বিবরণ অনুযায়ী সংক্ষিপ্ত যাত্রা শেষ/সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে/পথ পরিবর্তন করে চলবে/বাতিল থাকবে।

টালায় সংক্ষিপ্ত যাত্রা শেষ:

(১) ৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ লোকাল টালা হয়ে টালাতে সকাল ৭.৪১ মিনিটে।
(২) ৩০১২৮ কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল টালা হয়ে টালাতে সকাল ৯.৪৮ মিনিটে।
(৩) ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল টালা হয়ে টালাতে সকাল ১০.৪৫ মিনিটে।
(৪) ৩০৩৪৬ বনগাঁ জংশন-মাঝেরহাট লোকাল টালা হয়ে টালাতে সকাল ১১.৫১ মিনিটে।
(৫) ৩০৩১২ বারাসাত-মাঝেরহাট লোকাল টালা হয়ে টালাতে বিকেল ৪.৩৪ মিনিটে।
(৬) ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ জং. লোকাল টালা হয়ে টালাতে বিকেল ৪.১৪ মিনিটে।
(৭) ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট লোকাল টালা হয়ে টালাতে সন্ধ্যা ৬.৫৮ মিনিটে।

টালা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু:

(১) ৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জং. লোকাল টালা হয়ে টালা-তে সকাল ৮.৩০ মিনিটে।
(২) ৩০১২১ মাঝেরহাট-নৈহাটি লোকাল টালা হয়ে টালাতে সকাল ১১.৪১ মিনিটে।
(৩) ৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা লোকাল টালা হয়ে টালাতে দুপুর ১২.৩২ মিনিটে।
(৪) ৩০৩১১ মাঝেরহাট-বারাসাত লোকাল টালা হয়ে টালাতে দুপুর ১.৩৬ মিনিটে।
(৫) ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল টালা হয়ে টালাতে সন্ধ্যা ৬.১২ মিনিটে।
(৬) ৩০১১১ বালিগঞ্জ জং.-ব্যারাকপুর লোকাল টালা হয়ে টালাতে সন্ধ্যা ৭.৩৫ মিনিটে।
(৭) ৩০৩১৩ মাঝেরহাট-বারাসাত লোকাল টালা হয়ে টালাতে রাত্রি ৮.৪৭ মিনিটে।

বালিগঞ্জ জং.-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ:

(১) ৩০৫১১ চম্পাহাটি-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ জং. হয়ে বালিগঞ্জ জং.-এ সকাল ৮.৪৬ মিনিটে।
(২) ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ জং. হয়ে বালিগঞ্জ জং.-এ বিকেল ৪.০১ মিনিটে।

বালিগঞ্জ জং. থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু এবং বালিগঞ্জ জং.-কাঁকুড়গাছি রোড হয়ে চলবে:
(১) ৩০৩২১ মাঝেরহাট-হাসনাবাদ লোকাল টালা হয়ে বালিগঞ্জ জং. থেকে সকাল ৯.৫৫ মিনিটে।
(২) ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল টালা হয়ে বালিগঞ্জ জং. থেকে বিকেল ৬টা।

কাঁকুড়গাছি রোড হয়ে পথ পরিবর্তন এবং বালিগঞ্জ জং-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ:

(১) ৩০৩৪২ বনগাঁ জং.-মাঝেরহাট লোকাল টালা হয়ে বালিগঞ্জ জং.-এ সকাল ৮.৫০ মিনিটে।

বালিগঞ্জ জং. থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু:
(১) ৩০৭১২ মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর লোকাল বালিগঞ্জ জং. হয়ে বালিগঞ্জ জং. থেকে সকাল ১০.১২ মিনিটে।

মাঝেরহাটে সংক্ষিপ্ত যাত্রা শেষ:

(১) ৩০৪১২ শিয়ালদহ-বিবাদী বাগ লোকাল মাঝেরহাট হয়ে মাঝেরহাটে সকাল ৯টা ৩৪ মিনিটে।
(২) ৩০৪১৬ শিয়ালদহ-বিবাদী বাগ লোকাল মাঝেরহাট হয়ে মাঝেরহাটে বিকেল ৫টা ৪৭ মিনিটে।

মাঝেরহাট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু:

(১) ৩০৪১১ বিবাদী বাগ-শিয়ালদহ লোকাল মাঝেরহাট হয়ে মাঝেরহাট থেকে সকাল ১১টা ২২ মিনিটে।
(২) ৩০৪৫১ বিবাদী বাগ-বারুইপুর লোকাল মাঝেরহাট হয়ে মাঝেরহাট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।

এক নজরে বাতিল ট্রেনের তালিকা

(১) ৩১৩৪২ কল্যাণী-শিয়ালদহ লোকাল কল্যাণী থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে।
(২) ৩০১১৬ ব্যারাকপুর-বিবাদী বাগ লোকাল টালা হয়ে ব্যারাকপুর থেকে সকাল ৯.৩৪ মিনিটে।
(৩) ৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল শিয়ালদহ থেকে সকাল ৮.৩৮ মিনিটে।
(৪) ৩০১১৩ বিবাদী বাগ-কল্যাণী লোকাল টালা হয়ে বিবাদী বাগ থেকে সকাল ১০.৩৮ মিনিটে।
(৫) ৩০৩৫১ মাঝেরহাট-বারাসাত লোকাল টালা হয়ে মাঝেরহাট থেকে সকাল ১০.২০ মিনিটে।

Leave a Comment