=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২৬০ কোটি টাকার উদ্যোগ, নদিয়ায় মহিলাদের ক্রেডিট কার্ড দিচ্ছে প্রশাসন

আনিষা চৌধুরী, কলকাতা: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যবসা সম্প্রসারণ এবং তাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলতে উদ্যোগী নদিয়া (Nadia) জেলা প্রশাসন। শুক্রবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে আয়োজিত মেগা ক্রেডিট কার্ড (Credit Card) বিতরণ শিবিরে জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ২৬০ কোটি টাকার ক্রেডিট লিঙ্কেজের কথা জানানো হয়েছে। চলতি বছরে ১,৫০০ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে।

কীভাবে সাহায্য করবে এই ক্রেডিট কার্ড?

সরকারের উদ্দেশ্য কেবল ঋণের ব্যবস্থা করাই নয়, বরং গোষ্ঠীগুলির তৈরি পণ্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পণ্যের ব্র্যান্ডিং, প্যাকেজিং, বিপণন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে জেলা শাসক। পাশাপাশি, বাজারের সঙ্গে সংযোগ তৈরির মাধ্যমে উৎপাদিত পণ্যের বিক্রির পরিসর বাড়ানোর বিষয়টিও এই উদ্যোগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

জেলাশাসক শ্রীকান্ত পল্লী এ দিনের শিবিরে উপস্থিত ছিলেন। তিনি স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক উন্নতির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সরস মেলার মাধ্যমে কলকাতা, দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় নিজেদের তৈরি পণ্য বিক্রির সুযোগ পেতে পারেন গোষ্ঠীর সদস্যরা। এর ফলে স্থানীয় স্তরে তৈরি পণ্য বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়ার পথ তৈরি হতে পারে।

ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্যবসার অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাঙ্কগুলি কিন্তু এমনি এমনি অর্থ সাহায্য করে না। বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখার পর ঋণ দেওয়ার বিষয়ে তার সিদ্ধান্ত গ্রহণ করে। কোনও গোষ্ঠী ঋণের অর্থ কাজে লাগিয়ে ব্যবসায় ভালো ফল করতে পারলে পরবর্তী পর্যায়ে আরও ঋণ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। জেলাশাসকের কথায়, এই প্রকল্পে মুদ্রা ঋণের মতো অন্যান্য আর্থিক সহায়তার সুযোগও বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ১০ তারিখ পেরোলেও নেই কোনও বিজ্ঞপ্তি, কবে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন?

স্বনির্ভর গোষ্ঠীকে ঘিরে এই উদ্যোগের লক্ষ্য শুধু আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং মহিলাদের উদ্যোগকে স্থায়ী ব্যবসায় পরিণত করার সুযোগ তৈরি করা। তবে ২৬০ কোটি টাকার ক্রেডিট লিঙ্কেজের অর্থকে কিন্তু সরাসরি নগদ অনুদান হিসেবে বিবেচনা করা যাবে না। ঋণ ও অন্যান্য আর্থিক সহায়তা কাজে লাগিয়ে গোষ্ঠীগুলি কতটা ব্যবসা বাড়াতে পারছে, তার উপরেই এই উদ্যোগের বাস্তব সাফল্য নির্ভর করবে।

Leave a Comment