বিক্রম ব্যানার্জী, কলকাতা: সৌদি আরবের (Saudi Arabia) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি (Houthis) বিদ্রোহীরা। যে ঘটনায় নিহত হয়েছে অন্তত 12 জন। সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ওই হামলার ঘটনায় সৌদি আরবের পাশাপাশি, বাংলাদেশ, আমেরিকা, সুদান, প্যালেস্টাইন, জর্ডান, সিরিয়া, মিশর সহ একাধিক দেশ মিলিয়ে মোট 309 জন নাগরিক আহত হয়েছেন। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে হুথিরা।
হামলার পরই বন্ধ বিমানবন্দর!
রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার পর সাময়িকভাবে বিমান চলাচল সহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে হামলার ফলে কী কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে সেই ক্ষতি পূরণ করার চেষ্টা চলছে। ঠিক সে কারণেই সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।
ফ্লাইটরাডার24 ওয়েবসাইট মারফত খবর, গতকাল সৌদি আরবের ওই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া 155টি বিমান এবং ওই বিমানবন্দর থেকে বিদেশের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে এমন 161টি বিমান বাতিল করা হয়েছে। এর পাশাপাশি 222টি ফ্লাইট নির্ধারিত সময় থেকে দেরিতে চলছে। রিয়াদগামী বিমানগুলির কয়েকটিকে অন্য বিমানবন্দরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিছু বিমান বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: এবার অভিজিৎ, সৌরভদের গ্রেফতার করে আদালতে তুলছে দিল্লি পুলিশ, কারণ জানুন
বলাই বাহুল্য, রিয়াদের ওই বিমানবন্দরে ভয়াবহ হামলার পর এয়ারপোর্টের আকাশে কয়েক দফা চক্কর কাটতে দেখা যায় সৌদি আরবের সামরিক হেলিকপ্টারকে। এদিকে সৌদি আরবের বুকে এমন হামলার দায় আগেই স্বীকার করে নিয়েছে ইয়েমেনের হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল বুখাইতি। তাঁর বক্তব্য, এর আগে সৌদি আরব ইয়েমেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সেই হামলার জবাবেই এমন ভয়াবহ হামলা চালানো হয়েছে।