=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন’, জার্মানি থেকে দিল্লি পুলিশকে কাতর আর্জি ধ্রুব রাঠির স্ত্রীর

সহেলি মিত্র, কলকাতা: ‘আমার স্বামীকে ছেড়ে দাও,’ পুলিশের কাছে ঠিক এমনই কাতর আর্জি জানালেন ইউটিউনার ধ্রুব রাঠির স্ত্রী (Dhruv Rathee Wife)। ধ্রুব রাঠির আটক হওয়ার পর, জার্মানিতে বসবাসকারী তাঁর স্ত্রী জুলি, দিল্লি পুলিশের কাছে তাঁর স্বামীকে মুক্তি দেওয়ার জন্য আবেদন জানিয়ে একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেন।

পুলিশের কাছে কাতর আবেদন ধ্রুব রাঠির স্ত্রীর

ধ্রুব রাঠির স্ত্রী জুলি সোশ্যাল মিডিয়া স্টোরিতে দাবি করেছেন, তাঁর স্বামী নিখোঁজ এবং তাঁর ফোন বন্ধ রয়েছে। ধ্রুবের বন্ধুদের ফোনও বন্ধ বলে জানিয়েছেন তিনি। দিল্লি পুলিশের কাছে স্বামীকে হেফাজত থেকে মুক্তি দেওয়ার আবেদনও জানিয়েছেন জুলি। পোস্টে হাতজোড় করা ও স্যাড ইমোজি ব্যবহার করেছেন তিনি। তিনি বলেছেন, ‘প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন।’

উল্লেখ্য, ধ্রুব রাঠি জার্মান নাগরিক জুলি এলবিআরকে বিয়ে করেন। ২০১৪ সালে তাঁদের পরিচয় হয়। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২১ সালে বিয়ে করেন তাঁরা। জুলিও একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাঁদের একটি ছেলে রয়েছে।

মুক্তি পেয়েছেন ধ্রুব

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party) বিক্ষোভে অংশ নিতে জার্মানি থেকে আসা ইউটিউবার ধ্রুব রাঠি মুক্তি পেয়েছেন। হেফাজত থেকে মুক্তি দেওয়ার সময় দিল্লি পুলিশ রাঠিকে সতর্ক করে দিয়েছে। তাঁকে বলা হয়েছে যে, তিনি যদি আবার যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ গ্রেফতার করে দিল্লি পুলিশ, অভিজিতদের মুক্তি দিল আদালত, ছাড়া পেলেন ধ্রুব রাঠিও

হরিয়ানায় জন্ম ও বেড়ে ওঠা ধ্রুব রাঠি উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যান। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তিনি ইউটিউবে কনটেন্ট তৈরিতে আগ্রহী হন। এই ইউটিউবার  বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারের সমালোচক হিসেবে পরিচিত। সিজেপি গঠনের পর থেকে তিনি এর সমর্থনে সোচ্চার। তিনি অভিজিৎ দীপকে এবং সৌরভ দাসের ঘনিষ্ঠ বন্ধু। গত ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপি-র প্রতিবাদ কর্মসূচির আগেই ধ্রুব রাঠি ভারতে ফিরে আসেন। বেঙ্গালুরুতেই তিনি দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের কথা ঘোষণা করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ইন্ডিয়া গেটে গিয়ে মোদী সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে একটি ভিডিও ধারণ করেন। তবে, শনিবার সকালে তাঁকে তাঁর গুরুগ্রামের বাসভবন থেকে আটক করা হয়।

Leave a Comment