=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বদলে গেল প্রশান্ত বর্মনের মামলার বেঞ্চ! কেন? প্রশ্ন আইনজীবীদের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 48 ঘণ্টার মধ্যেই আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। খুনের মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড বিডিও প্রশান্ত বর্মনকে (Prasanta Barman) দেওয়া নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগেই কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রশান্ত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবার প্রশান্ত বর্মনের মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে।

মামলার বেঞ্চ বদল হতেই প্রশ্ন তুলছেন আইনজীবীরা

এর আগে গত জানুয়ারি মাসের 19 তারিখ, প্রশান্ত বর্মনের এক মামলার শুনানি হয়েছিল তৎকালীন বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চে। যদিও এই মুহূর্তে মনোজ মিশ্রর  সঙ্গে একই বেঞ্চে রয়েছেন বিজয় বিষ্ণোই। অবসর নিয়েছেন রাজেশ বিন্দল। এমতাবস্থায় আইনজীবীদের একটা বড় অংশের প্রশ্ন, কেন বিচারপতি বিজয় বিষ্ণোইকে বাদ দিয়ে অন্য বেঞ্চে হতে চলেছে একই ধরনের মামলার শুনানি?

এ প্রসঙ্গে বর্ষীয়ান আইনজীবী মিলন মুখোপাধ্যায় জানান, “একই ধরনের মামলায় আগের বেঞ্চের কোনও বিচারপতি যদি অন্য বেঞ্চে চলে যান সেক্ষেত্রে ওই বেঞ্চেই মামলা উঠবে। বর্তমানে এটাই নিয়ম। এই নিয়ম অস্বীকার করা যায় না।” সবমিলিয়ে, প্রশান্ত বর্মনের বিতর্কিত মামলা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করল নানা মহলে। পরিচিত আইনজীবীদের পাশাপাশি অন্যান্য আইনজ্ঞ ব্যক্তিত্বরাও প্রশ্ন তুলছেন, প্রশান্ত বর্মনের আগের মামলার সাথে যুক্ত বিচারপতি সুপ্রিম কোর্টে রয়েছেন, তা সত্ত্বেও কেন অন্য বেঞ্চে যাচ্ছে মামলা!

আরও পড়ুন: ডলারের চাপে রুপির হাল বেহাল! ভারতীয় মুদ্রাকে শক্তিশালী করতে বিরাট পদক্ষেপ RBI-র

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার, স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে বৃহস্পতিবারের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বলা হয়েছিল, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটের মধ্যে আত্মসমর্পণ করতে হবে তাঁকে। তবে সময় পেরিয়ে গেলেও কলকাতা হাইকোর্টের নির্দেশ মানেননি প্রশান্ত। উল্টে উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন তিনি।

Leave a Comment