=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এক ধাক্কায় ৫ টাকা বাড়ল পেট্রোলের দাম, মূল্যবৃদ্ধি ডিজেলেরও, দেখুন নতুন রেট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেড়ে গেল পেট্রোল (Petrol), ডিজেলের দাম (Fuel Price Hike) । হ্যাঁ, এর আগে নায়ারা এনার্জি তাদের পেট্রোল পাম্পগুলিতে এই দুই জ্বালানির দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। এবার সেই পথেই হাঁটল মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও বিপিও। এক কথায়, এবার থেকে জিওর পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরাতে হলে আগের তুলনায় অতিরিক্ত অর্থ খরচ করতে হবে চালকদের। কিন্তু ঠিক কতটা বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম?

কতটা বাড়ল পেট্রোল, ডিজেলের দাম?

মিন্ট এর রিপোর্ট অনুযায়ী, এবার জিও বিপি প্রতি লিটার পেট্রোলে 5 টাকা এবং প্রত্যেক লিটার ডিজেলের ক্ষেত্রে 3 টাকা করে বাড়িয়েছে। জ্বালানি বিক্রেতাদের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আজ অর্থাৎ রবিবার থেকেই এই দাম কার্যকর হয়ে গিয়েছে, গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিওবিপির সমস্ত পেট্রোল পাম্পে। এই মূল্য বৃদ্ধির ফলে পাঞ্জাবে, জিওর পাম্পগুলিতে পেট্রোলের দাম 108 টাকা 54 পয়সা এবং ডিজেলের দাম 99 টাকা 19 পয়সা হয়ে গিয়েছে। একইভাবে বাংলায় থাকা জিওর পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের দাম বেড়ে প্রায় 118 টাকা থেকে 119 টাকা হয়ে গিয়েছে। অন্যদিকে ডিজেলের মূল্য বেড়ে 103 টাকা ছাড়িয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই মূল্য বৃদ্ধির ফলে জিওর পেট্রোল পাম্প থেকে এতদিন যাঁরা ভাল মাইলেজের কথা চিন্তা করে তেল ভরাতেন তাঁদের পকেটে চাপ পড়তে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: আগামী সপ্তাহে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? রইল তালিকা

প্রসঙ্গত, ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাতের কারণে বন্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালী। যার ফলে স্বাভাবিকভাবেই প্রভাবিত হয়েছে তেল সরবরাহ শৃংখল। যার জেরে দেশের একাধিক বেসরকারি সংস্থা পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়ে দিলেও এতদিন জিও বিপি পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছিল। তবে এবার মুকেশ আম্বানির সংস্থা একেবারে প্রথমবারের মতো দুই জ্বালানির দাম বাড়িয়ে দিল। যার প্রভাব পড়বে দেশের 2,227টি পেট্রোল পাম্পে।

Leave a Comment