=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“হবে, হবে! প্রমিস, প্রমিস” অভিষেকের গ্রেফতারি নিয়ে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের পর তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা-কর্মীরা গ্রেফতার হলেও অভিষেকের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হওয়া সত্ত্বেও দেদার ঘুরে বেড়াচ্ছেন তিনি। তবে এবার তাঁর গ্রেফতারি নিয়ে বড় ইঙ্গিত দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজই ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল সাংসদের। তবে থানায় ইমেইল পাঠিয়ে সময় চেয়েছেন তিনি। এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর।

অভিষেকের গ্রেফতারি নিয়ে বড় ইঙ্গিত দিলেন শুভেন্দু

রবিবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যদিও উদ্বোধনের পর সরাসরি বিগত সরকারকে আক্রমণ করে তিনি বলেছিলেন, জোর করে পিতৃপক্ষে পুজো উদ্বোধন করত। অন্যায় করত। যিনি আনতেন, তিনি অন্যায় করতেন।” এক সাংবাদিক অভিষেকের গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন। যদিও তিনি সরাসরি অভিষেকের নাম নেননি। তবে সেই উত্তরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু।

মিডিয়ার সামনে দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “হবে, হবে। প্রমিস, প্রমিস।” মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট যে তিনি অভিষেকের গ্রেফতারি নিয়ে এবার বড়সড় ইঙ্গিত দিলেন। যদিও বিরোধীদের একাংশের বক্তব্য, তৃণমূলের ছোটখাটো দুর্নীতিবাজরা গ্রেফতার হলেও ‘মূল মাথা’কে আটক করতে পারছে না শুভেন্দুর সরকার। এবার তা নিয়েই বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাহলে হয়তো এবার অভিষেকের গ্রেফতারি শুধু সময়ের অপেক্ষা।”

আরও পড়ুন: “৪৮ ঘণ্টা সময় দিতে হবে” থানায় হাজিরা না দিয়ে ইমেইল পাঠালেন অভিষেক

এদিকে দিন কয়েক আগে নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে গিয়ে যুবরাজকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেও করেছিলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য। শুভেন্দু বলেছিলেন, “হলদিয়াতে আমি যেদিন সার্টিফিকেট নিয়েছিলাম, ৪ তারিখের মধ্যরাত্রি, সেদিন বলেছিলাম এই পার্টির নাম এবং নিশানা কিছুই থাকবে না। আজ নাম নেই, নিশানাও নেই। এত পাপ এবং অত্যাচার করেছে, তার সীমা পরিসীমা নেই। আপনারা অপেক্ষা করে রয়েছেন, সুমিত রায়, সব চোরের মতো জেলে বড় চোর কবে যাবে? বড় চোরও জেলে যাবে। একটুও বিচলিত হবেন না।” তাঁর মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে ছড়ায় উত্তেজনা। আর আজ সেই আগুনে আরও ঘি ঢাললেন শুভেন্দু।

Leave a Comment