=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আধারের নিয়মে বড় পরিবর্তন আনল UIDAI, জেনে নিন কোন ক্ষেত্রে কোন কোন নথির প্রয়োজন?

অনন্যা সরকার, কলকাতা: ভারতবর্ষে আধার কার্ড (Aadhaar Card) একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে ও পরিচয়পত্র হিসেবে এটি অপরিহার্য হয়ে উঠেছে। তবে, সাধারণত এই ধরনের নথিতে কোন ত্রুটি থাকা কাম্য নয়। তাই আধার কার্ড কিছু সময় অন্তর আপডেট করার পরামর্শ দেওয়া হয়। আধার কার্ডে নাম সংশোধন ও আপডেট করার নিয়মে ইউআইডিএআই (UIDAI) গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে (New Aadhaar Rules)। জানা গেছে, আধার কার্ডে নামের বানান ভুল হোক, কিংবা বিয়ের পর পদবি পরিবর্তন বা সম্পূর্ণ নাম পাল্টানো – এই সব ক্ষেত্রেই এখন আর কেবল একটিমাত্র নথিপত্র যথেষ্ট হবে না। নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুযায়ী, ছোটখাটো সংশোধন, বিয়ে বা বিবাহবিচ্ছেদের পর পদবির পরিবর্তন এবং সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র, এফিডেভিট (Affidavit) ও গেজেট বিজ্ঞপ্তির বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে ইউআইডিএআই। চলুন তাহলে কোন তথ্যের সংশোধনের জন্য কোন কোন নথি লাগবে, তা বিশদে জেনে নেওয়া যাক।

আধার কার্ডে নাম সংশোধন ও আপডেট করার নিয়মে এল বদল

১. বানান সংক্রান্ত ছোটখাটো ভুল

নামের বানান সংশোধন, মাঝের নাম (Middle Name) বা পদবি (Surname) যোগ করা বা বাদ দেওয়া, সংক্ষিপ্ত নামকে পূর্ণরূপে লেখা কিংবা নামের ক্রম পরিবর্তনের মতো ছোটখাটো পরিবর্তনের জন্য বৈধ পরিচয়পত্র জমা দিতে হবে। তবে বড় হাতের ও ছোট হাতের অক্ষরের অদলবদল বা নামের কোনো অংশ থেকে ডট বা ফুলস্টপ (.) বাদ দেওয়ার মতো অতি সামান্য সংশোধনের ক্ষেত্রে কোনো নথিপত্রের দরকার হবে না।

২.বিবাহ বা বিবাহবিচ্ছেদের পর পদবি পরিবর্তন

মহিলারা অধিকাংশ সময়ই বিবাহের পর পদবী পরিবর্তন করে থাকেন। পদবি পরিবর্তন করা অথবা বিবাহবিচ্ছেদের পর বিয়ের আগের নাম ফিরে পেতে, নির্ধারিত বিন্যাসে (অ্যানেক্সচার ডি /Annexure D) একটি হলফনামা জমা দিতে হবে। হলফনামায় উল্লেখ করতে হবে যে, এই পরিবর্তনটি বৈবাহিক অবস্থার পরিবর্তনের কারণেই করা হচ্ছে,  এর উদ্দেশ্য নতুন কোনো পরিচয় গ্রহণ করা নয়। এর সাথে একটি পরিচয়পত্র জমা দিতে হবে, এছাড়া, রেজিস্ট্রি করা বিয়ের সার্টিফিকেট বৈধ নথি হিসেবে গৃহীত হবে।

আরও পড়ুন: দ্বিগুণ হবে রাজ্যের কর্মীদের বেতন, অষ্টম পে কমিশন নিয়ে বিরাট সুখবর

৩.অপারেটরের ভুল এবং আঞ্চলিক ভাষায় নামের অসঙ্গতি

আধারে নাম পরিবর্তনের জন্য আবেদন করা ব্যক্তিরা সঠিক নথিপত্র প্রদান করা সত্ত্বেও যদি অপারেটরের ডেটা এন্ট্রি বা তথ্য লিপিবদ্ধ করার ভুলে নাম পাল্টে যায়, তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ‘অ্যানেক্সচার বি’ (Annexure B)-তে একটি এফিডেফিট প্রয়োজন হতে পারে। এছাড়া, পরিচয়পত্রের প্রমাণ বা সম্পর্কের প্রমাণ সংক্রান্ত নথিপত্রও জমা দেওয়ার প্রয়োজন হতে পারে।

আবার, যদি ইংরেজি বানান সঠিক থাকে কিন্তু বাংলা বা অন্য কোনো আঞ্চলিক ভাষায় নামটি ভুলভাবে ছাপা হয়, তাহলে নির্দেশিকা অনুযায়ী একটি হলফনামা জমা দিতে ও গেজেট নোটিফিকেশনের জন্য আবেদন করতে হবে।

৪.সম্পূর্ণ নাম পরিবর্তন

শুধু বানান বা পদবী নয়, কেউ যদি সম্পূর্ণ নতুন কোনো নাম আধার কার্ডে নথিভুক্ত করতে চান তাহলে, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের গেজেট নোটিফিকেশন জমা দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি উপযুক্ত সহায়ক নথিপত্রও প্রদর্শন করতে হবে।

Leave a Comment