=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে” প্রশান্ত বর্মণের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

আনিষা চৌধুরী, কলকাতা: বারংবার আদালতের নির্দেশ তথা সময় বেঁধে দেওয়ার পরেও আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মণ (Prashanta Barman)। কলকাতা হাই কোর্টকে (Calcutta High Court) বুড়ো আঙুল দেখিয়ে তার নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন রাজগঞ্জের সাসপেন্ডেড বিডিও (Block Development Officer)। কিন্তু মঙ্গলবার সেখানেও স্বস্তি পেলেন না তিনি। প্রশান্তের আবেদন খারিজ করে দিল বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ। একই সঙ্গে প্রশান্তের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশের পাশাপাশি রাজ্যের (West Bengal) পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।

কী বলছি সুপ্রিম কোর্ট?

স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় নাম জড়ায় প্রশান্ত বর্মণের। প্রথমে বারাসত আদালত তাঁর আগাম জামিন মঞ্জুর করলেও, পুলিশের আবেদনের ভিত্তিতে কলকাতা হাই কোর্ট সেই জামিন খারিজ করে দেয়। পাশাপাশি তাঁকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান প্রশান্ত। মঙ্গলবার, ১৩ অক্টোবর, তাঁর আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

মঙ্গলবার মামলাটির শুনানিতে প্রশান্তের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা। তাঁর আইনজীবীর উদ্দেশে আদালতের প্রশ্ন, এখনও কেন আত্মসমর্পণ করেননি তাঁর মক্কেল? অত্যন্ত বিরক্ত হয়ে প্রশান্তর আইনজীবীর উদ্দেশে সুপ্রিম কোর্ট বলে, “আপনার মক্কেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। গোটা সিস্টেমকে উপহাসে পরিণত করেছেন আপনি।” শীর্ষ আদালতের আগের নির্দেশও অমান্য করা হয়েছে বলে মন্তব্য করে বিস্ময় প্রকাশ করে বেঞ্চ। শেষ পর্যন্ত হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।

শুধু প্রশান্তের ভূমিকা নয়, রাজ্যের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলে আদালত। এত দিনেও কেন তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে রাজ্যের কাছে জবাব চায় বেঞ্চ। হাই কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার কথাও জানায় শীর্ষ আদালত। অর্থাৎ, প্রশান্তের আবেদন খারিজের পাশাপাশি রাজ্যকেও নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের বার্তা দিয়েছে বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ।

আরও পড়ুন: পুজোর মুখে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়? ভারী বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দফতরের

প্রসঙ্গত, প্রশান্তকে খুঁজে না পাওয়া এবং তাঁর বিরুদ্ধে আগের নির্দেশ কার্যকর না হওয়া নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছিল কলকাতা হাই কোর্ট। আত্মসমর্পণের নির্দেশের পাশাপাশি তাঁর বেতন বন্ধ করা এবং সম্পত্তির তালিকা তৈরি করে সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টেও আবেদন খারিজ হওয়ায় প্রশান্তের আইনি লড়াইয়ে নতুন করে ধাক্কা এল।

Leave a Comment